বার্সেলোনা হামলা: সন্দেহভাজন ভ্যানচালক নিহত

বার্সেলোনা হামলার সন্দেহভাজন ভ্যানচালকের নিহতের ছবি, দুই যুবকের ছবি ও হামলার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্পেনের বার্সেলোনা শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে ১৩ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন ভ্যানচালক পুলিশের গুলিতে নিহত হয়েছে।
পাঁচদিন ধরে সন্দেহভাজন হামলাকারী ২২ বছর বয়সী মরক্কো বংশদ্ভূত ইউনেস আবু ইয়াকুবকে খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বার্সেলোনার ২৫ মাইল পশ্চিমে একটি পয়ঃশোধনাগারের কাছে তার খোঁজ পেয়ে পুলিশ তাকে ধরতে অভিযান চালায়।
পাশের পেট্রোল পাম্পের এক কর্মচারী ইউনেসকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করে। এরপর এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন ভ্যানচালক ইউনেস আবু ইয়াকুব।
পুলিশের অভিযানের সময় ইউনেসের দেহে একটি ভুয়া বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল। তাকে হত্যার পর বোমা বিশেষজ্ঞরা রোবটরে সাহায্যে দূর থেকে বিস্ফোরক বেল্টটি পরীক্ষা করে দেখেন। এরপর তার পরিচয় নিশ্চিত করে প্রকাশ করা হয়।
ভ্যান হামলার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আবু ইয়াকুব পলাতক ছিল।
জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছিল। তবে হামলাটি ইউনেসের ভাইয়েরাসহ আরও অনেকে মিলে পরিকল্পনা করে ঘটিয়েছে বলেই ধারণা করছে পুলিশ।






