চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনায় ফিরছেন নেইমার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজিতে নাম লেখানোর দুই বছরেরও কম সময়ের মাথায় বার্সেলোনায় প্রত্যাবর্তন ঘটতে পারে নেইমারের। মেসি-সুয়ারেজদের সঙ্গে কাটানো ন্যু ক্যাম্পের সেই জীবন ভীষণভাবে অনুভব করেন বলেই যতদ্রুত সম্ভব লিগ ওয়ান ছেড়ে চলে আসবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এমন খবরই দিচ্ছে স্পেনের সংবাদ মাধ্যমগুলো।

২০১৭ সালের গ্রীষ্মে ট্রান্সফার ফি’র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। স্প্যানিশ মিডিয়ার খবর, বছর দেড়েক যেতে না যেতেই ন্যু ক্যাম্পে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন ২৬ বছরের ব্রাজিলিয়ান তারকা।

কাতালানদের সঙ্গে তার সুখের জীবনটা প্যারিসে খুঁজে পান না। আর বার্সেলোনায় পাওয়া সাফল্যও পিএসজিতে পাচ্ছেন না। তাই চলতি মৌসুম শেষেই তিনি বার্সেলোনায় ফেরার চেষ্টা করবেন বলে জানাচ্ছে প্রভাবশালী স্প্যানিশ দুই ক্রীড়া দৈনিক এএস ও মুন্ডো দেপোর্তিভো।

পত্রিকা দুটি বলছে, ফ্রেঞ্চ লিগে প্রতিদ্বন্দ্বীতার অভাবও নেইমারকে হতাশ করে চলেছে। এ লিগে কী ঘটবে, তা অনেকেই ভবিষ্যদ্বাণী করতে পারছেন সহজেই। কিন্তু স্প্যানিশ লা লিগায় তীব্র প্রতিদ্বন্দ্বীতা চলে, যা খুবই উপভোগ করতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তিনি কেন বার্সেলোনা ছেড়েছিলেন তা অনেকেরই জানা। বার্সায় তাকে খেলতে হতো লিওনেল মেসির ছায়ায়। আর্জেন্টাইন ফরোয়ার্ডই বার্সেলোনার প্রধান খেলোয়াড়, যাকে ঘিরে দলটির আক্রমণ কিংবা পরিকল্পনা সাজানো হয়। সেখানে অন্যরা কখনোই মেসির চেয়ে প্রাধান্য পান না। ব্রাজিলের অনেক সাবেক গ্রেটই নেইমারকে পরামর্শ দিয়েছেন, ব্যালন ডি’অর জিততে হলে মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। পিএসজিতে গেলেই তিনি শেষ পর্যন্ত মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যালন ডি’অর জিততে সমর্থ হবেন।

এ পরামর্শ মনে ধরে নেইমারের। তাই বার্সার অনুরোধ উপেক্ষা করেই দলবদলের বিশ্বরেকর্ড গড়ে প্যারিসে পাড়ি জমান। তবে মন পড়ে থাকে বার্সেলোনায়।

প্যারিসে ভালোই করছেন নেইমার। কিন্তু সেখানে ‘বড় খেলোয়াড়’ হিসেবে তার মর্যাদা এখন ম্লান হওয়ার পথে। কেননা অবিশ্বাস্য পারফরম্যান্সে ১৯ বছরেই ফরাসি ফুটবলের সুপারস্টারে পরিণত হয়েছেন কাইলিয়ান এমবাপে। বলতে গেলে, তিনিই এখন পিএসজির মূল পারফর্মার। সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে এমবাপেকে বলা হয়েছে ‘ফুটবলের ভবিষ্যৎ’। তিনি সত্যিকার অর্থেই ফুটবলের আগামীর সুপারস্টার এবং পিএসজির ভবিষ্যৎ।

মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে গিয়ে এখন আরেক প্রতিদ্বন্দ্বীর সামনে পড়ে গেছেন নেইমার। অচিরেই পিএসজিতে তার কদরও অনেকটা কমে যাবে, সেটিও বুঝতে পারছেন ব্রাজিলের প্রাণভোমরা। তাই হয়তো চলে যেতে চান পিএসজি ছেড়ে।

ট্যাগ: নেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ রাসেলের ৫৪তম জন্মদিন

পরবর্তী

যার বিয়ে তার খবর নেই!

পরবর্তী
রণবীর

যার বিয়ে তার খবর নেই!

আ.লীগের নির্বাচনী জোট: অনেক কিছু বলে কাদের বললেন, মুখ খুলতে চাই না

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT