ফুটবল

বার্সা ডুবছে, কোম্যান যেন ডুবন্ত নাবিক

রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড়রা ম্যাচের সময় রেফারির সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড়রা মাঠে ম্যাচের সময় রেফারির সাথে আলোচনা করছে, যা একটি ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

একটা করে ম্যাচ মাঠে গড়ানো, একটা করে ব্যর্থতার গল্প লেখা বার্সেলোনাকে ঘিরে। নতুন মৌসুমে নিত্য হয়ে উঠেছে এমনটা। সবশেষ ম্যাচে লিগে কম শক্তির কাদিজের বিপক্ষেও পয়েন্ট হারিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা, একটা গোল পর্যন্ত আদায় করতে পারেনি।

লা লিগার ম্যাচে কাদিজের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। লালকার্ড দেখেছেন ফ্রেঙ্কি ডি ইয়ং ও কোচ কোম্যান। লিগ পয়েন্ট টেবিলে সাতে পড়ে থাকল কাতালানরা।

অবশ্য সুযোগ তৈরি করেছে অনেক, কিন্তু গোলটাই যা আদায় করতে পারেনি বার্সা। ফেম্ফিস ডিপাই একাই কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন। গোলশূন্য প্রথমার্ধের পর ফিরে আবার দশ জনের দল হয়ে পড়ে অতিথিরা।বার্সেলোনা কোচ কোম্যানের দৃশ্য, ফুটবল মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৬৫ মিনিটে ফাউলের জেরে দ্বিতীয় হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডি ইয়ং। পাঁচ মিনিটের ব্যবধানে হলুদের যে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একজন কম নিয়ে পরে আর জয় তোলার মঞ্চ গড়তে পারেনি বার্সা। স্বস্তির যে অন্তত হারতে হয়নি পূর্ণ পয়েন্টই।ফুটবল ম্যাচে কোচের সাথে খেলোয়াড়দের আলোচনা, বার্সেলোনা ও এল ক্লাসিকো. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গজরানোর ফল পান কোম্যান, রেফারি লাল কার্ড দেখিয়ে দেন ডাচ কোচকেও। চাকরি সুতোয় ঝুলতে থাকা কোচের কোনোকিছুই যেন পক্ষে যাচ্ছে না আজকাল!

বিষয়:কোম্যান বার্সা লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…