চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা ছাড়লে যে পাঁচ ক্লাবে যেতে পারেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিয়ান পত্রিকা লা গেজেত্তে দেল স্পোর্টের গবেষণা বলছে, বার্সেলোনাতে ক্যারিয়ার শেষের খুব কাছেই চলে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা নিজে গত বছর স্বীকার করেছিলেন, চাইলে এই মৌসুম শেষে বিনা ট্রান্সফার ফিতে তাকে ছেড়ে দেবে বার্সা। সেই কথায় আশায় বুক বেঁধেছে ইউরোপের পাঁচ জায়ান্ট ক্লাব।

দলের ফর্ম, পছন্দমতো খেলোয়াড় কিনতে না পারা, একের পর এক সতীর্থদের চোট, সবমিলিয়ে ক্লাবের প্রতি অনেকটা নাখোশ বার্সা অধিনায়ক মেসি। লা গেজেত্তে বলছে, এরমধ্যে স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে মেসির কথার লড়াই যেন সব সমস্যায় ঘি ঢেলেছে নতুন করে। এখন যে অবস্থা, সাবেক খেলোয়াড়রাই বলছেন এইবার বুঝি মেসিকে আর আটকে রাখা সম্ভব নয় বার্সার পক্ষে!

এই যখন অবস্থা, তখন নতুন করে সামনে এসেছে গত বছর মেসির বলা কথাগুলো। স্পোর্টকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চাইলে ২০১৯-২০ মৌসুম শেষে তাকে ছেড়ে দেবে দুই দশকের ক্লাব বার্সা। সবশেষ চুক্তিতে এমন একটা ধারা নাকি যোগ করেছে দুই পক্ষ মিলেই। বার্সা ছাড়তে চাইলে মেসিকে শুধু যা করতে হবে তা হল, একমাস আগে জানিয়ে রাখতে হবে ক্লাবকে।

মেসির সেই কথা শোনার পর আগ্রহী হয়েছিল অনেক ক্লাবই, একই সাথে সন্দেহও ছিল যে ক্লাব থেকে উত্থান খুব দ্রুতই নিশ্চয় সেই ক্লাব ছাড়বেন না ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা!

লা গেজেত্তে জানাচ্ছে, এবার নাকি সেই সুযোগ চলে এসেছে ইউরোপের ৫ ক্লাবের সামনে। আবিদালের সঙ্গে মেসির কথার লড়াই যে রাস্তাটা খুলে দিয়েছে- পিএসজি, ম্যানসিটি, ম্যানইউ, জুভেন্টাস ও ইন্টার মিলানের মতো দলগুলোর সামনে। যেহেতু ট্রান্সফার বা দলবদলের ফী দিতে হবে না, সেজন্য দুহাত ভর্তি করে লোভনীয় সব প্রস্তাব রাখা হচ্ছে মেসির জন্য।

ইতালিতে গেলে বছরে ৫০ থেকে ৮৫ মিলিয়ন ইউরো করে বেতন পেতে পারেন মেসি। সংখ্যাটা যদি ৫০ মিলিয়নও ধরা হয়, সপ্তাহে এলএম টেনের বেতন হবে ৯ লাখ ইউরোর বেশি। ইতালি তো বটেই, ইংল্যান্ড-স্পেনেও এখন পর্যন্ত এত বেতন পান না কোনো ফুটবলারই! অর্থাৎ, বার্সা ছাড়লে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারের তকমাটা আরও উচ্চতায় তুলতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা।

Reneta

বসে নেই মেসির সাবেক গুরু পেপ গার্দিওলার দল ম্যানসিটিও। বাকি চার ক্লাবের চেয়ে বরং তাদের উৎসাহই বেশি। ইংলিশ পত্রিকা ডেইলি মেইল বলছে, আবিদাল-মেসি দ্বন্দ্বের পর থেকে পরবর্তী অবস্থার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে সিটিজেনরা। যদিও স্প্যানিশ মিডিয়ার খবর, দুপক্ষের দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ।

তাতেও বসে নেই ম্যানসিটি। কারণ, বার্সার সঙ্গে মেসির সবশেষ চুক্তির মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত। এখন না হলে চুক্তি শেষে এমনিতেই দলছুট হয়ে পড়বেন মেসি। আর ক্লাবের বর্তমান যে অবস্থা, বার্সা অধিনায়ক নতুন করে চুক্তিতে না বসলে অবাক হওয়ারও কিছু নেই। সেই সুযোগের পূর্ণব্যবহার করতে মুখিয়ে ম্যানসিটি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT