চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-অ্যাটলেটিকোতে খুশি খবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা-অ্যাটলেটিকোতে খুশি খবর। কারণ, অনিশ্চয়তার পর চুক্তি বাড়িয়েছেন দুই দলের দুই কোচ আর্নেস্টো ভালভার্দে ও ডিয়েগো সিমিওনে। এক বছর বাড়িয়েছেন কাতালান বস। আর ২০২২ পর্যন্ত অ্যাটলেটিকোতে থাকবেন সিমিওনে।

গত ডিসেম্বরে বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন ভালভার্দে। তারপর থেকেই ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ চেষ্টা চালাচ্ছিলেন তাকে ধরে রাখার। অবশেষে সেটাই হল। নতুন চুক্তির ফলে আগামী মৌসুমের পুরোটাই মেসি-সুয়ারেজদের সঙ্গে থাকছেন অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক বস।

লুইস এনরিকে চলে যাওয়ার পর ২০১৭ সালে ভালভার্দেকে নিয়োগ দেয় বার্সা। দুবছরে টানা দুটি লি জিতেছেন তিনি। সঙ্গে কোপা ডেল রেও জিতেছেন।

ভালভার্দের বড় ব্যর্থতা চ্যাম্পিয়ন্স লিগে। গত বছর শেষ আটে এএস রোমার কাছে হেরে বিদায় নেয় বার্সা।

চলতি মৌসুমের এখন পর্যন্ত ভালো অবস্থা আছে বার্সেলোনা। লিগে দ্বিতীয়-স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে। কোপা ডেল রের সেমিফাইনালে উঠেছে দল। শেষ চারের প্রথম লেগে রিয়ালের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছে কাতালানরা। দ্বিতীয় লেগ হবে ২৭ ফেব্রুয়ারি, রিয়ালের মাঠে।

তার আগে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে বার্সা। এখানে তাদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিঁও।

Reneta

এদিকে, অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২২ পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন সিমিওনে। এর আগে চুক্তি ২০২০’র জুনে শেষ হওয়ার কথা ছিল।

৪৮ বছরের আর্জেন্টাইন কোচ গত আট বছর ধরে অ্যাটলেটিকোতে আছেন। লা লিগায় কোনো ক্লাবে তিনিই সবচেয়ে দীর্ঘ স্থায়ী কোচ। ক্লাবের হয়ে আটটি শিরোপা জিতেছেন সিমিওনে। এর মধ্যে ২০১৩-১৪ মৌসুমে লা লিগাও জেতেন। তাছাড়া ২০১২ ও ২০১৮তে ইউরোপা লিগের শিরোপাও উঠেছে তার হাতে। তবে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও ইউরোপ সেরার পুরস্কার জেতা হয়নি তার। ২০১৪ ও ২০১৬-দুইবার হার মানতে হয় নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোবার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT