চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় যেতে না পেরে ক্ষেপে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় মাঠে অনুশীলন করছে, বাংলাদেশি ফুটবল দলের সদস্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভির শূন্যস্থান পূরণ করতে বার্সেলোনার চিন্তায় বেশ ভালোভাবেই ছিলেন জন মিচেল সিরি। লিগ ওয়ানের ক্লাব নিসের এই সেনেগালীয় মিডফিল্ডারেরও স্বপ্ন ছিল কাতালান ক্লাবটির জার্সি গায়ে চাপানোর। কিন্তু দলবদলের একদম শেষ মুহূর্তে ইউ-টার্ন নিয়েছে বার্সা। সিরির ব্যাপারে দেখাচ্ছে না কোন আগ্রহ। তাই স্বপ্ন ভেঙ্গে যাওয়ায় এই মিডফিল্ডারের সমস্ত রাগ গিয়ে পড়েছে তার বর্তমান ক্লাবের উপর। অভিমানে নিসের হয়ে খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন সিরি।

সিরির ক্ষোভের মূল কারণ তার জন্য হাঁকানো নিসের ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব। জাভির মত মাঝমাঠে সৃষ্টিশীল ফুটবল খেলেন বলে বার্সার বেশ সুনজরেই ছিলেন তিনি। তাই সিরির জন্য নিসের সঙ্গে আলোচনায় আসা মাত্রই বার্সার সামনে ৪০ মিলিয়ন দর হাঁকিয়ে বসে ফরাসী ক্লাবটি।

এতে শুরুতে আমতা-আমতা করে দলবদলের একদম শেষ মুহূর্তে পিছুটান দিয়েছে বার্সা। আর ডেম্বেলেকে কেনাসহ কৌতিনহোকে পাওয়ার আশা উজ্জ্বল হওয়ায় সিরিকে আপাতত চাচ্ছে না স্প্যানিশ জায়ান্টরা।

Banglabid

শৈশবের প্রিয় ক্লাবের এভাবে পিছুটান কেন সহ্য হবে সিরির? হতাশা ও ক্ষোভে তাই ক্লাব নিসের মুন্ডুপাত করতে ব্যস্ত এখন সেনেগাল মিডফিল্ডার, ‘আমি এই সপ্তায় আর কোন ফুটবল খেলতে চাই না। আমার মাথায় ফুটবল বলে এখন কিছুই নেই। বার্সার হয়ে খেলার সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে গেছে এই ক্লাবের জন্য। বিষয়টা ভীষণ হতাশার।’

তাই বলে বার্সায় যাওয়ার আশা একদমই ছাড়ছেন না সিরি। তার বিশ্বাস ভবিষ্যতে কোন না কোন সময়ে আবার তাকে দলে নিতে চাইবে বার্সা, ‘আমি ইতিবাচক থাকতে চাই। আশা করছি আরও কোন না কোন উপায় বের হবেই। হয়তো দুই ক্লাব আবার আলোচনায় বসে একটা চুক্তিতে আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT