চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার হয়ে আর খেলতে চান না আর্থার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসের হয়ে গেলেও আগস্ট থেকে আবারও শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারত মিডফিল্ডার আর্থার মেলোকে। জুভেন্টাস-বার্সার মধ্যে এমন চুক্তিই হয়েছে। কিন্তু ন্যু ক্যাম্পের দলটির সঙ্গে সম্পর্ক এতটাই তিক্ততায় পৌঁছে গেছে যে, বার্সার হয়ে আর মাঠে নামতে চান না ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এমন বলছে ইএসপিএন এফসি।

৮ আগস্ট নাপোলির বিপক্ষে নিজ মাঠে দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচ খেলবে বার্সা। মঙ্গলবার শুরু হওয়া অনুশীলনের আগেরদিন সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করেছে উয়েফা। টেস্টে হাজির হতে দেখা যায়নি আর্থারকে।

সূত্রের বরাতে ইএসপিএন এফসি জানাচ্ছে, ন্যু ক্যাম্পে আর নিজের ছায়াকেও দেখতে চান না আর্থার। জুভেন্টাসের সঙ্গে অদলবদলের পর পুরনো ক্লাবের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মনে করছেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার।

গত ৩০ জুন ৮২ মিলিয়ন ইউরোয় জুভদের ৩০ বছর বয়সী মিরালেম পিয়ানিচের সঙ্গে আর্থারকে অদলবদল করেছে বার্সা। করোনা বিরতির পর শুরু হওয়া লিগে শেষ ছয় ম্যাচে আর বার্সার হয়ে মাঠে নামতে দেখা যায়নি আর্থারকে।

আর্থারের হতাশার মূল কারণ বার্সার একাদশ তো দূরের কথা, বদলি হিসেবেও শেষ ছয় ম্যাচে মাঠে নামতে না পারা। এমনকি আলাভেসের বিপক্ষে লিগের শেষ ম্যাচে তিন বদলি নামালেও আর্থারকে পাত্তা দেননি কোচ কিকে সেতিয়েন।

যদিও সেতিয়েন বলছেন, গোড়ালির চোট থাকায় আর্থারকে দলে রাখেননি। এ ব্যাপারে ক্লাবের কোনো বিবৃতি অবশ্য পাওয়া যায়নি।

Reneta

আর্থারকে না পাওয়া গেলে নাপোলির বিপক্ষে ভালোই বিপদে পড়তে হবে বার্সাকে। সার্জিও বুস্কেটস ও আর্তুরো ভিদালের নিষেধাজ্ঞা থাকায় অনভিজ্ঞ রিকি পুইকে মাঝমাঠে নামিয়ে দিতে পারেন কোচ সেতিয়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থারচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুশান্তের বায়োপিকে স্বজনপোষণের মূল হোতা রানা

পরবর্তী

২৭ ঘণ্টা পর বন্যার পানিতে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার

পরবর্তী
বন্যা

২৭ ঘণ্টা পর বন্যার পানিতে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ২ লাখ ২৯ হাজার ১৮৫, মৃত ৩০০০

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT