চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার সাবেক সভাপতি বার্তোমেউ আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে আটক করেছে কাতালান পুলিশ। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, বার্তোমেউ-সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ক্লাব বার্সার অফিসে অভিযান চালিয়ে।

সোমবার ঠিক কতজনকে আটক করা হয়েছে সেটি অবশ্য নিশ্চিত করতে পারেনি স্পেনের গণমাধ্যম। বার্তোমেউয়ের কোনো মুখপাত্র বা বার্সার পক্ষ থেকেও কোনো বিবৃতি দেয়া হয়নি।

কিছু গণমাধ্যমে খবর, বার্তোমেউ আমলের ক্লাব মহাব্যবস্থাপক ও বর্তমান সিইও অস্কার গ্রাউ, আইনি কাজকর্মের দায়িত্বে থাকা রোমান গোমেজ পন্টিকেও আটক করা হয়েছে।

সভাপতির দায়িত্বকালে বার্তোমেউয়ের দিকে অভিযোগ তোলা আঙুলের কমতি ছিল না। গুরুতর একটি অভিযোগ ছিল, তিনি ‘আই থ্রি’ নামের একটি প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে নিয়োগ করেছেন গোপন চুক্তির মাধ্যমে। যে প্রতিষ্ঠানের কাজ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবের বর্তমান-সাবেক খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করা।

ফেসবুক-টুইটারে বার্সা সমর্থকদের কাছে নিজের আবেদন বাড়ানোর জন্য খেলোয়াড়দের দুর্নাম ছড়ানোর এই পথ বেছে নেন বার্তোমেউ। সেজন্য অসংখ্য ফেক আইডি খুলে কার্যক্রম চালায় ‘আই থ্রি’।

খবর ফাঁস হলে বার্তোমেউ সব অভিযোগ অস্বীকার করেন। তবে অভিযোগের তদন্ত থেমে ছিল না। কাতালান পুলিশ সেই তদন্তের সূত্র ধরেই ক্লাবের সাবেক সভাপতিকে আটক করেছে।

Reneta

অর্থ নয়-ছয়, বার্সার ট্রফিশূন্য মৌসুম, ক্লাব সমর্থকদের অনাস্থা ভোটের পর গত বছরের অক্টোবরে সভাপতির পদ ছাড়তে বাধ্য হন বার্তোমেউ। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন কার্লেস টুসকেটস। আসছে রোববার বার্সার নতুন সভাপতি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকবার্তোমেউবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT