চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার শিরোপা হাতছাড়ার রাতে মেসির ‘প্রথম’ লাল কার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ক্ষণে ক্ষণে রং বদলাল ম্যাচের ভাগ্য। রোমাঞ্চের পারদ চড়তে থাকল বারবার। শেষে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা উল্লাসে মাতল অ্যাথলেটিক বিলবাও। ম্যাচের শেষদিকে মেজাজ হারিয়ে মেসির লাল কার্ড ‘অর্জন’ যেন হয়ে থাকল সব হতাশার প্রতীকী প্রকাশ!

সেভিয়ার মাঠে রোববার রাতে নির্ধারিত সময়ের খেলা ২-২ ব্যবধানে থাকার পর অতিরিক্ত সময়ে গড়ানো সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বার প্রতিযোগিতাটির শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ পেয়েছে বিলবাও। শেষবার ২০১৫ সালে, বার্সাকে হারিয়েই একই স্বাদ পেয়েছিল তারা।

জিততে জিততে হারের মুখে পড়া হতাশ মেসি শেষদিকে মেজাজ হারিয়ে বসেন। প্রতিপক্ষের আসিয়ের ভিল্লালিব্রেকে অকারণে ফাউল করে ভিএআরে লাল কার্ড টেনে আনেন অধিনায়ক। বার্সা জার্সিতে মহাতারকার যেটি প্রথম লাল কার্ড ‘অর্জন’। সেটি টেনে আনলেন ক্যারিয়ারের ৭৫৪তম ম্যাচে নেমে।

Banglabid

গত বছর শিরোপাশূন্য মৌসুমের পর অ্যান্টনে গ্রিজম্যানের জোড়া গোলে একটা ট্রফির হাতছানি পাচ্ছিল বার্সেলোনা। খুব কাছে যেয়ে নিয়ন্ত্রণ হারানোর পর অতিরিক্ত সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি কাতালানরা। সব শঙ্কা কাটিয়ে আনফিট লিওনেল মেসির খেলেছেন। যদিও জ্বলে উঠে পারেননি অধিনায়ক।

ম্যাচের ৪০ মিনিটে লিড পায় বার্সেলোনা। মেসির বানিয়ে দেয়া বল আলবা ঠেলে দিয়েছিলেন তার দিকেই, তাতে মেসির গোলচেষ্টা ব্যর্থ হলে বল যায় গ্রিজম্যানের কাছে। জাল খুঁজে নিয়ে উল্লাসে মাতেন ফরাসি তারকা।

অবশ্য দুমিনিটের মাথায় সেটি ফিরিয়ে দেয় বিলবাও। ৪২ মিনিটে ইনাকি উইলিয়ামসের বাড়ানো বলে সমতা টানেন অস্কার ডে মার্কোস।

Reneta

মধ্যবিরতির পরপর রাউল গার্সিয়ার একটি গোল ভিএআরে বাতিল হয়ে যায় অফসাইডের খাড়ায়। ধাক্কাশঙ্কা কাটিয়ে ৭৭ মিনিটে আবারও লিড নেয় বার্সা। আলবার বাড়ানো বলে নিজের ও দলের দ্বিতীয় গোলটি আনেন গ্রিজম্যান।

এরপর মনে হচ্ছিল ট্রফি বুঝি পেয়েই যাচ্ছে বার্সা। সেই আশায় গোলবাধে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে। ৯০তম মিনিটে ইকের ফ্রি-কিকে উড়ে আসা বলের গতি বদলে দ্বিতীয়বার সমতা টানেন আসিয়ের ভিল্লালিব্রে।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতে ৯৪ মিনিটে গোল আনেন ইনাকি, বলের যোগানদাতা ইকের। পরে কয়েকটি সুযোগ তৈরি করে সেটি আর শোধ দিতে পারেনি বার্সা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিক বিলবাওকোম্যানবার্সেলোনামেসিলিড স্পোর্টসস্প্যানিশ সুপার কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পরবর্তী

করোনাভাইরাস: মেক্সিকোতে একদিনে ১২শ’ মৃত্যু

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: মেক্সিকোতে একদিনে ১২শ' মৃত্যু

রাশিয়া ফিরেই আটক বিষ থেকে বেঁচে যাওয়া নাভালনি

সর্বশেষ

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT