চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার নাটকীয় জয়ের দিন কষ্টে জিতেছে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সুয়ারেজের জোড়া গোল এবং ডেম্বেলের শেষ মুহূর্তের গোলে রায়ো ভায়েকানোকে ৩-২ ব্যবধানে নাটকীয়ভাবে হারিয়েছে রিয়াল। লা লিগার অন্য ম্যাচে শেষদিকের দুই গোলে রিয়াল ভ্যালাদোলিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ভায়েকানোর মাঠে শনিবার রাতে ১১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। কিন্তু এই লিড ধরে রাখতে পারেনি তারা। পোজো ৩৫ মিনিটের সময় রায়োকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে দলটি এগিয়েও যায়!

৫৭ মিনিটের সময় রায়োর হয়ে গোল করেন গার্সিয়া। বার্সা যখন হার কিংবা সমতার মুখে তখন জ্বলে ওঠেন ডেম্বেলে এবং সুয়ারেজ।

৮৭ মিনিটের সময় গোল করে দলকে সমতায় ফেরান ডেম্বেলে। এরপর ৯০ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। শেষ দুই ম্যাচে পাঁচটি গোল করলেন তিনি।

রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শেষদিকে দুটি গোল পায়। বদলি হিসেবে মাঠে নামা ভিনিসিয়াস জুনিয়র ৮৩ মিনিটে প্রথম গোলটি করেন। বাঁ দিক থেকে নেওয়া শটের বল ডিফেন্ডার কিকোর হাতে লেগে জালে জড়ায়। প্রতিপক্ষ গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাতও লাগিয়েছিলেন। কিন্তু ঠেকাতে পারেননি।

Reneta

৮৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড বেনজেমা ফাউলের শিকার হলে স্পটকিকের নির্দেশ দেন রেফারি।

১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। তারা ছয় নম্বরে উঠে এসেছে। ২৪ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ।

এদিন লেগানেসের মাঠে ১-১ গোলে ড্র করা অ্যাটলেটিকোর পয়েন্ট ২০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা ২০১৮-১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংবিধান দিবসের ভাবনা

পরবর্তী

দিনাজপুরে পেঁপে চাষে আগ্রহী চাষি

পরবর্তী

দিনাজপুরে পেঁপে চাষে আগ্রহী চাষি

কেমন চলছে একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT