চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার আধাডজন, কষ্টে জিতলো রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

বার্সার জয়ের রাতে টানা দ্বিতীয় ম্যাচে চার গোল করেছেন লুইস সুয়ারেজ। লা লিগায় স্পোর্টিং গিজনকে ৬-০ গোলে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বতর্মান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালানদের রাতে কষ্টের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রায়াে ভায়োকানোর বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে জিদানের দল।

দুই জায়ান্টের রাতে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। অ্যাঞ্জেল কােয়েরার একমাত্র গােল মালাগার বিপক্ষ জিতে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে ডিয়েগো সিমিওনের দল।

আগের ম্যাচেও  দেপার্তিভো লা করুনা বিপক্ষে চার গোল করেছিলেন উরুগুয়েন সুপারস্টার। সেই ম্যাচে ৮-০ গােলে জিতেছিল বার্সা। এবার জিতলো আধাডজন গােলে।

ম্যাচের ১২ মিনিটেই লিওনেল মেসির হেড থেকে করা গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৬৩, ৭৪ ও ৭৭ মিনিটে পরপর তিন গোল করে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

৮৫ মিনিটে নেইমারের গোলে ৫-০ গোলে এগিয়ে যায় কাতালানরা। ৮৮ মিনিটে ম্যাচের শেষ গোল করে বড় জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

প্রতিপক্ষের মাঠে খেলার ৭ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। এরপর ১৪ মিনিটে দ্বিতীয় গােল হজম করতে হয় রােনালদো-বেল-বেনজামাদের। ম্যাচের ৩৫ মিনিটে এক গােল শোধ করেন গ্যারেথ বেল।

প্রথমার্ধে এক গােল পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটেই খেলায় ফেরে মরিয়া রিয়াল। দলকে সমতায় ফেরান ভ্যাসকুয়েস ডি সিলভা। আর খেলা শেষের ৯ মিনিট আগে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গােল করেন বেল।

এই ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় কোনো হেরফের হয়নি। ৩৫ খেলায় বার্সার পয়েন্ট ৮২। সমানসংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৮২। তবে গােল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে বার্সা। আর ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।

ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেনো হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন রাবি শিক্ষকরা

পরবর্তী

ইউপি নির্বাচন: ৬শ’ আসনের ৪শ’টিতেই জয়ী আ. লীগ

পরবর্তী

ইউপি নির্বাচন: ৬শ’ আসনের ৪শ’টিতেই জয়ী আ. লীগ

নাটোরে বোরো ধান উৎপাদনের খরচ উঠছে না

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT