চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে সতর্ক করছেন পুরনো সৈনিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নতুন চুক্তিতে আগামী বছর পর্যন্ত সময় বাড়িয়েছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। লিওনেল মেসি নতুন চুক্তিটা এখনো সারেননি। এলএম টেন কবে করবেন? এমন প্রশ্ন নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ফ্রান্সে পৌঁছেছে বার্সেলোনা।

শনিবার রাতের ম্যাচে লিওনেল মেসি একটি পেনাল্টি থেকে গোল করেছেন, একটি মিস করেছেন। কিন্তু বাকি বার্সেলোনা দলের খেলা দারুণ হয়নি। তা নিয়ে চিন্তায় কোচ ভালভার্দে।

আর বার্সেলোনা সমর্থকদের চিন্তা দূর করতে ক্লাব প্রেসিডেন্ট আশ্বাস দিচ্ছেন, মেসি নতুন চুক্তিতে সই করবেনই। যা বার্সেলোনা ভক্তদের ভরসা জোগাচ্ছে। কিন্তু ভরসা জোগাতে পারছে না দলের পারফরম্যান্স। একদিন দারুণ পারফর্ম করছেন মেসি-সুয়ারেজরা, তো পরের দিনই থাকছেন আঁধারে। ফরাসি ক্লাব লিঁওর বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচ তাই পানির মতো সহজ নয়।

যদিও চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিরুদ্ধে এখনো একবারও জিততে পারেনি ফরাসি ক্লাবটি। ছয়বারে চারবারই জিতেছে বার্সেলোনা। এবারও তার অন্যরকম হবে বলে অনেকেই মনে করছেন না।

কিন্তু মাঝেমাঝেই খেই হারিয়ে ফেলা চাপে রাখছে বার্সা ভক্তদের। মেসিদের দলের ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি মঙ্গলবার খেলবেন কি না নিশ্চিত নয়। না খেললেও নিজের পুরোনো দলের নিয়ে নিশ্চয়ই কিছু পরামর্শ দেবেন বর্তমান সতীর্থদের।

বার্সেলোনার আরেক ফরাসি তারকা উসমান ডেম্বেলে সতর্ক করে দিয়েছেন। তার কথায়, ‘খুব ভালো দল লিঁও। এবার পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়েছে। স্যামুর (উমতিতি) সঙ্গে অনেক সময়েই কথা হয়েছে লিঁও নিয়ে। স্যামুও বলেছেন, লিঁওর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।

Reneta

মেসির পাশে খেলার জন্যই তার খেলার উন্নতি হয়েছে, স্বীকার করেছেন ডেম্বেলে। সেই সঙ্গে বলেছেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে যখন দলে দরকার, তখন আমাকে গোল করতেই হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সালিঁওলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেলসিকে খাদে ফেলে কোয়ার্টারে ম্যানইউ

পরবর্তী

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

পরবর্তী

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা দায়িত্বে ১৬ হাজারেরও বেশি পুলিশ-গোয়েন্দা

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT