চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে শীর্ষেই রাখল সুয়ারেজের জোড়া গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ আগের ম্যাচে কোন বিপদ ডেকে আনেনি। ভ্যালেন্সিয়াকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল। পরের ম্যাচে দ্বিতীয়ার্ধের তিন গোলের মাঝে লুইস সুয়ারেজের জোড়া সাফল্যে কাতালান ডার্বি জিতে সেটা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

এসপানিওলের মাঠে শনিবার রাতে ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। অন্য গোলটি ইভান রাকিটিচের। এই জয়ে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট হল বার্সেলোনার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে রিয়াল।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে নেইমার ফিরেছেন এই ম্যাচে। দারুণ খেলা লিওনেল মেসির মত তিনিও অবশ্য গোল পাননি। তবে ভীতি ছড়িয়েছেন এমএসএন ত্রয়ী মিলিয়েই।

ম্যাচের তৃতীয় মিনিটে পাবলো পিয়াত্তির থেকে বল কেড়ে নিতে যেয়ে সার্জিও রবের্তো আঘাত পেলে শুরুটা মনমত হয়নি বার্সার। এসময় একটি গোলের সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। পরে আক্রমণের পর আক্রমণ শানিয়েও প্রথমার্ধে কোন সুযোগ কাজে লাগাতে পারেনি অতিথিরা।

মধ্যবিরতির পর প্রথম গোল পায় বার্সা। ম্যাচের ৫০ মিনিটে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। স্বাগতিকদের হুরাদোর ব্যাকপাস দিতে যেয়ে ভুল করে বসেন। সুয়ারেজ বলের দখল নিয়ে বক্সের মধ্য থেকে জাল খুঁজে নেন।

ম্যাচের ৬০ মিনিটে নেইমারের শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক ডিয়েগো লোপেজ। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। মেসি মাঝমাঠ থেকে বল নিয়ে কয়েকজনকে কাটিয়ে রাকিটিচকে বাড়ন। তা থেকে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

Reneta

পরে ৮৭ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন সুয়ারেজ। মেসির ক্রস থেকে গোলমুখে ফাঁকায় বল পেয়ে চলতি লিগে নিজের ২৬তম গোলটি করেন এই উরুগুইয়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি ভাড়াটিয়া চিহ্নিত করার বিশটি পদ্ধতি

পরবর্তী

ব্রেক্সিট পরবর্তী বিতর্কে যুক্তরাজ্য-ইইউ

পরবর্তী

ব্রেক্সিট পরবর্তী বিতর্কে যুক্তরাজ্য-ইইউ

হাওর এলাকা পরিদর্শনে সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT