চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি ভাড়াটিয়া চিহ্নিত করার বিশটি পদ্ধতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
অপরাধ
A A

জঙ্গি ভাড়াটিয়াকে চিহ্নিত করার ২০টি উপায় জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানায়, জঙ্গিদের সুনির্দিষ্ট পেশা থাকে না। তাদের বাসায় বেশি আসবাবপত্র থাকে না। তারা বেশিরভাগ সময়ই ঘরের ভেতর থাকে। তারা ছোট হাড়ি পাতিলে রান্না করে।

শনিবার  বিকেলে রাজধানীর তিতুমীর কলেজ প্রাঙ্গনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের আয়োজনে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে ‘জঙ্গি ভাড়াটিয়া চিহ্নিত করার উপায়’ নামে একটি লিফলেট সর্বস্তরের মানুষের মধ্যে বিতরণ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ ভাড়াটিয়াদের জন্য নির্দেশনাসম্বলিত এই লিফলেট তৈরি করে।

জঙ্গি ভাড়াটিয়া চিহ্নিত করার উপায়:

১. বয়স ১৫-২০ বছর হওয়ার সম্ভাবনা বেশি।

২. সুনির্দিষ্ট পেশা থাকে না, যে পেশা উল্লেখ করে তা সাধারণত সঠিক থাকে না, এজন্য বাসা ভাড়া দেয়ার পূর্বে অবশ্যই পেশা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

Reneta

৩. ঘন ঘন বাসা বদলায় (২-৬), এজন্য পূর্বের বাসায় কতদিন ছিল তা অনুসন্ধানপূর্বক নিশ্চিত হতে হবে।

৪. জাতীয় পরিচয় পত্রের ছবি ও বাস্তবের ছবির মধ্যে মিল নাও থাকতে পারে। অনেক সময় জাল/নকল জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে বাসা ভাড়া নেয়।এজন্য বাসা ভাড়া দেয়ার সময় অবশ্যই জাতীয় পরিচয় পত্রের ছবি ও যিনি ভাড়া নিচ্ছেন তার ছবি মিলিয়ে দেখতে হবে। সন্দেহ হলে থানার সাহায্য নিতে হবে।

৫. ভাড়াটিয়া মোবাইল ফোন নম্বর দিতে অনিচ্ছুক থাকে, এজন্য বাসা ভাড়া দেয়ার সময় বাড়ির মালিক অবশ্যই নিজের ফোন নম্বর থেকে ভাড়াটিয়ার ফোনে ফোন করে মোবাইল নম্বর সম্পর্কে নিশ্চিত হবেন।

৬. বাসার খাট, আলমারী, সোফা, ডাইনিং টেবিল, এ ধরনের বড় আসবাবপত্র থাকার সম্ভাবনা কম। সাধারণত তোষক, জাজিম, চাদর ব্যবহার করে।

৭. ছোট হাড়ি পাতিলে রান্না করে, বড় কোনো হাড়ি, পাতিল, কড়াই যেগুলো একটি পরিবারে থাকার কথা সেগুলো থাকে না।

৮. বড় টিভি কিংবা ডেস্কটপ কম্পিউটার থাকে না, ল্যাপটপ, ট্যাব থাকতে পারে।

৯. বাসার একতলা কিংবা উপরের দিকের ফ্লোরে অবস্থান করার প্রবণতা বেশি।

১০. বাসার জানালা দরজা অধিকাংশ সময় বন্ধ থাকে কিংবা উপরের কালো পর্দা দিয়ে ঢাকা থাকে, বাইরে থেকে ভিতরে দেখা যায় না।

১১. সাধারণত মসজিদে গিয়ে নামাজ পড়ে না।

১২. আশেপাশের ব্যক্তিদের সঙ্গে ভাড়াটিয়ার সখ্যতা থাকে না, কাউকে বাসায় আমন্ত্রণ করে না কিংবা ভিতরে প্রবেশ করতে দেয় না।

১৩. বাসার মধ্যে মহিলা/নারী থাকলে তারা বাইরে আসে কম, আশেপাশের বাসার মহিলার সঙ্গে তাদের সম্পর্ক রাখার প্রবণতা পরিলক্ষিত হয় না।

১৪. বাসায় গৃহকর্মী রাখতে দেখা যায় না, বাসার অভ্যন্তরে ভিজা কাপড় শুকানোর প্রবণতা রয়েছে।

১৫. সন্তানেরা স্কুলে যায় না, সাধারণত বাসায় অবস্থান করে, আশেপাশের শিশু কিশোরদের সঙ্গেও খুব একটা মিশে না।

১৬. কেউ বাসার মধ্যে প্রবেশ করতে চাইলে দরজায় দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলে, কাউকে ভিতরে আমন্ত্রণ জানায় না।

১৭. গোপনে ঐ বাসায় সন্দেহজনক কিশোর, যুবক কিংবা মধ্যবয়সী পুরুষেরা যাতায়াত করে।

১৮. পুরুষদের মধ্যে কাঁধে ঝোলান ব্যাগ ব্যবহারের প্রবণতা দেখা যায়।

১৯. বাসা যিনি ভাড়া নিয়েছেন তার পরিবর্তে অন্য কেউ অবস্থান করতে পারে।

২০. বাইরে যাওয়ার সময় নির্ধারিত নয় (প্রতিদিন নিদিষ্ট সময়ে চাকরি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার মতো নয়)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজী আরিফ আর নেই, খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট

পরবর্তী

বার্সাকে শীর্ষেই রাখল সুয়ারেজের জোড়া গোল

পরবর্তী

বার্সাকে শীর্ষেই রাখল সুয়ারেজের জোড়া গোল

ব্রেক্সিট পরবর্তী বিতর্কে যুক্তরাজ্য-ইইউ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT