চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে টেনে তুললেন ডেম্বেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে বেশিরভাগ সময় কেটেছে সাইডবেঞ্চে বা মাঠের বাইরে। কোচ আর্নেস্টো ভালভার্দে ইঙ্গিত দিয়েছেন চলতি মৌসুমে নিয়মিত একাদশে দেখা যেতে পারে উসমানে ডেম্বেলেকে। কোচকে ভরসা দিতে জ্বলে উঠছেন ফরাসি মিলিয়ন ডলার তারকাও। তার একমাত্র গোলেই রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে ১-০ ব্যবধানের টেনেটুনে জয় পেয়েছে বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে প্রায় অচেনাই ছিল বার্সা। নিজেদের মাঠ ও দর্শকদের সমর্থন নিয়ে মেসিদের কোণঠাসা করে রাখে ভ্যালাদোলিদ। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় এনেস উনায়ের শটে হাত ঠেকিয়ে বারের বাইরে পাঠান বার্সা গোলরক্ষক টের স্টেগেন। ছয় মিনিট পর টনি ভিয়াকেও প্রতিহত করেন জার্মান এ গোলরক্ষক। ৩১ মিনিটে দ্বিতীয় দফায় আঘাত উনায়ের, বুলেট গতির সেই ফ্রি-কিক ঠেকিয়ে জাল অক্ষত রেখেছেন স্টেগেন।

ম্যাচে মেসিকে পাওয়া যায়নি তার মতো করেও। সতীর্থদের একাধিক সুযোগ বানিয়ে দিলেও তারা গোল এনে দিতে পারেননি অধিনায়ককে।

দ্বিতীয়ার্ধে গিয়ে ভাগ্য খোলে বার্সার। ৫৭ মিনিটের মাথায় লুইস সুয়ারেজের লম্বা পাসে জালে হেড নিয়েছিলেন সার্জি রবের্তো। তার হেড জাল খুঁজে না পেলেও খুঁজে পায় ডেম্বেলেকে। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা ফরাসি তারকা গোলের খুব কাছ থেকে জাল খুঁজে নিতে ভুল করেননি।

ম্যাচের ৮৩ মিনিটে আরেকবার গোল পেয়েছিল বার্সা। তবে অফসাইডের কারণে সুয়ারেজের সেই গোল বাতিল করে দেন রেফারি।

ম্যাচের একদম শেষ মূহুর্তে ভিএআর প্রযুক্তির কল্যাণে রক্ষা পেয়েছে বার্সা। যোগ করা সময়ে অতিথিদের জালে বল পাঠিয়েছিলেন স্বাগতিকদের কেকো। কিন্তু প্রযুক্তির কল্যাণে গোল বাতিল হওয়ায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

Reneta

টেনেটুনে পাওয়া জয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বার্সা। দুই জয়ে ৬ পয়েন্ট তাদের। রাতের আরেক ম্যাচে রায়ো ভায়কানোর বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া গতবারের রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদ ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসমানে ডেম্বেলেবার্সেলোনালা লিগা ২০১৮-১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুভেন্টাসের জয়ে রোনালদোর গোল নেই

পরবর্তী

বকেয়া টাকা ও সিন্ডিকেট জটিলতায় ট্যানারি মালিকদের কাছে জিম্মি চামড়া ব্যবসায়ীরা

পরবর্তী
বকেয়া টাকা-চামড়া ব্যবসায়ী

বকেয়া টাকা ও সিন্ডিকেট জটিলতায় ট্যানারি মালিকদের কাছে জিম্মি চামড়া ব্যবসায়ীরা

জন ম্যাককেইন-ক্যানসার

ক্যান্সারের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের পরই মারা গেলেন জন ম্যাককেইন

সর্বশেষ

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT