চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে কাঁদিয়ে সেমিতে রোমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সেমিতে যেতে হলে দরকার ৩-০ গোল। এমন কঠিন সমীকরণকেই হাতের মোয়া বানিয়ে ফেলেছে রোমা। বার্সেলোনার মত কঠিন প্রতিপক্ষের জালে ঠিক তিন গোল জড়িয়ে ইউরোপিয়ান ফুটবলে আরেকটি রূপকথা লিখেছে ইউসেবিও ডি ফ্রান্সেস্কোর দল।

এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতা থাকলেও প্রতিপক্ষের মাঠে অ্যাওয়ে গোল থাকায় বার্সা সমর্থকদের কাঁদিয়ে সেমির টিকিট কেটেছে রোমা। প্রথম লেগে বার্সা মাঠে ৪-১ গোলে হেরে এসেছিল দলটি।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ বা তার চেয়ে বেশি গোলে পিছিয়ে থেকেও সেমিতে যাওয়ার সর্বশেষ নজিরটি ছিল দেপার্টিভো লা করুণার। আর ঘরের মাঠে বার্সার কাছে কখনোই হার দেখেনি রোমা। ২০০২ সালে নিজেদের মাঠে স্প্যানিশ দলটিকে ৩-০ গোলেই হারানোর সুখস্মৃতি ছিল ইতালিয়ান জায়ান্টদের।

মঙ্গলবার ঘরের মাঠে ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় গোল পায় রোমা। প্রায় মাঝমাঠ থেকে ড্যানিয়েল ডি রস্সির বাড়িয়ে দেয়া বলে বার্সার দুই রক্ষণসেনাকে বোকা বানিয়ে জালে বল জড়ান এডেন জেকো।

গোল করার পর ব্যবধান বাড়ানোর নেশায় বার্সা রক্ষণের উপর আরও শক্তভাবে চেপে বসে রোমার আক্রমণভাগ। ২৯ মিনিটে ফ্রেডরিকো ফাজিওর মাথা ছোঁয়া বল বার ঘেঁষে চলে যায় বাইরে। ৩৭ মিনিটে জেকোর আরেকটি দারুণ হেড ঝাঁপিয়ে ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন।

মেসি-সুয়ারেজদেরও প্রথমার্ধে ভালমতোই বোতলবন্ধী করে রেখেছেন রোমা ডিফেন্ডাররা। কেবল দুই ফ্রি-কিক বারের উপর দিয়ে উড়িয়ে মারা ছাড়া মেসি বেশিরভাগ সময় কাটিয়েছেন অহেতুক দৌড়াদৌড়ি করে।

Reneta

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে রোমার দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। নিজেদের ডি-বক্সে এডেন জেকোকে ফেলে দিয়ে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন পিকে। সেখান থেকে স্পটকিকে ব্যবধান ৪-৩এ কমিয়ে আনেন ডি রস্সি।

তখন আর এক গোল হলেই অ্যাওয়ে গোলের সুবিধায় কাটা হয়ে যাবে সেমির টিকিট, এমন সমীকরণে বার্সা রক্ষণে হামলে পড়ে রোমার আক্রমণভাগ। ৭৯ মিনিটে লরেঞ্জো ফ্লোরেঞ্জির ফ্লিক ঝাঁপিয়ে ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক।

শেষপর্যন্ত অবশ্য রক্ষা হয়নি। ৮২ মিনিটে দারুণ এক হেডে গোল করে শাপমোচন করেন প্রথম লেগে আত্মঘাতী গোল করা কনস্টান্টিনোস মোনালেস। তাতেই নিশ্চিত হয়ে যায় বার্সার বিদায়।

বার্সা অবশ্য শেষ চেষ্টা চালিয়েছিল। কিন্তু রোমার জমাট রক্ষণে খাবি খেয়ে টানা তৃতীয় মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলো স্প্যানিশ জায়ান্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT