চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে অনুপ্রাণিত করতে ব্যর্থ হচ্ছেন জাভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সবশেষ ম্যাচে ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলে হেরে নিজেদের ডেরায় হারের হ্যাটট্রিক করেছে বার্সেলোনা। ঘরের মাঠে টানা ভরাডুবিতে হতাশ কোচ জাভি হার্নান্দেজ। দোষ অবশ্য নিজের ঘাড়েই নিচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি। বলেছেন- ব্যর্থতাটা তার; খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে ব্যর্থ হচ্ছেন।

জয়ের ধারায় ফিরতে সবাইকে এক হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন ৪২ বর্ষী জাভি, ‘কোচ হিসেবে কিছু ভুল করেছি। খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাতে পারিনি। ভেবেছিলাম দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবো। কিন্তু প্রথমার্ধেই খেলা শেষ হয়ে গেছে। দ্বিতীয়ার্ধেও খুব বেশি ভালো খেলতে পারিনি।’

‘একই ভুল বারবার করা যাবে না। নিজেদের সমালোচনা করতে হবে। কারণ এটাই বাস্তবতা। আমাদের শুধু নিজেদের প্রত্যাশা পূরণ করলেই চলবে না, চিরপ্রতিদ্বন্দ্বীদের টেক্কাও দিতে হবে।’

‘ইউরোপা লিগে ভালো শুরু পাওয়ায় সবাই বেশ উজ্জীবিত ছিল। এখন সেটা নেই। বার্সার মতো ক্লাবকে লা লিগার দ্বিতীয় অবস্থানের জন্য অনুপ্রেরণা যোগানো কঠিন। কিন্তু আমাদের উন্নতি করতে হবে।’

‘দলের সাথে কথা বলেছি। শেষ কয়েক ম্যাচে পুরোটা দিয়ে খেলতে হবে। অনেককিছুই এখনো নিশ্চিত না। সামনের বছর এই কয়েকটা ম্যাচের উপর নির্ভর করছে। যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হবে। এখন সবাইকে এক হয়ে খেলতে হবে। যখন আমরা ভালো খেলি, তখন সবকিছুই সহজ লাগে। খারাপ সময়ে একতাবদ্ধ থাকা কঠিন।’

লা লিগায় বার্সার টানা দুই হারে অসম্ভব হয়ে গেছে লিগ জয়ের ক্ষীণ সম্ভাবনা টুকুও। টেবিলের চূড়ায় থাকা রিয়াল মাদ্রিদের থেকে এখন ১৫ পয়েন্ট দূরে জাভির দল। তাতে আরও কঠিন হয়ে গেলো শেষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ লিগ নিশ্চিত করা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজাভিবার্সেলোনারায়ো ভায়েকানোরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT