১০ ফেব্রুয়ারি শারীরিকভাবে পর্দা উঠে বিশ্বের অন্যতম প্রাচীন ‘বার্লিন চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসব’ এর। এবার উৎসবটির ৭২তম আসর। ফ্রাঁসোয়া ওজোঁর ‘পিটার ভন কান্ট’ ছিল উদ্বোধনী ছবি।
করোনা পরিস্থিতির অবনতি দেখে ২০ ফেব্রুয়ারি উৎসব শেষ হওয়ার কথা থাকলেও ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। এবারের উৎসবে সেরা ছবি হিসেবে ‘স্বর্ণ ভালুক’ জিতে নিয়েছেন কারলা সিমন। তার পুরস্কৃত সিনেমার নাম ‘আলকারাশ’।
এছাড়া ‘দ্য নোভেলিস্টস ফিল্ম’-এর জন্য সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছেন কোরিয়ান পরিচালক হং সাং সু। ‘রোব অব জেমস’ ছবির জন্য সিলভার বিয়ার জুরি পুরস্কার পেয়েছেন মেক্সিকোর নাতালিয়া লোপেজ। ‘বোথ সাইডস অব দ্য ব্লেড’ ছবির জন্য সিলভার বিয়ার বেস্ট ডিরেক্টর পেয়েছেন ক্লেরি ডেনিস।
এছাড়াও যারা এ বছর পুরস্কৃত হয়েছেন:
সেরা অভিনয়শিল্পীর জন্য রৌপ্য ভালুক
মেলটেম কাপটান, ছবি: ‘রাবিয়ে কুনাজ গেগেন জর্জ ডব্লিউ বুশ’
সেরা সহ–অভিনয়শিল্পীর জন্য রৌপ্য ভালুক
লাওরা বাসুকি, ছবি: ‘বিফোর, নাউ অ্যান্ড দেন’
চিত্রনাট্যের জন্য রৌপ্য ভালুক
লায়লা স্টিলা, ছবি: ‘রাবিয়ে কুনাজ গেগেন জর্জ ডব্লিউ বুশ’
শৈল্পিক অবদানের জন্য রৌপ্য ভালুক
রিথি পান, ছবি: ‘এভরিথিং উইল বি ওকে’
বিশেষ পুরস্কার
‘অ্যা পিস অব স্কাই’, পরিচালক: মিখায়েল কহ
বার্লিনালে প্রামাণ্যচিত্র পুরস্কার
‘দ্য মিয়ানমার ডায়েরিজ’, পরিচালনা: দ্য মিয়ানমার কালেকটিভ









