চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নাব্যুতে এতো ভালো করবে বার্সা, আশাও করেননি জাভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল-দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে মুগ্ধতা ছড়িয়েছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। যা অন্য সবার মতো অবাক করেছে কাতালানদের কোচ জাভি হার্নান্দেজকেও।

‘আমরা অনেক পরিশ্রম করেছি এমন সাফল্য পেতে। কিন্তু তাদের মাঠে ছেলেরা এতটা আগ্রাসী হবে, আমি আশাও করিনি। তাদের আরও গোছাল খেলা আশা করছিলাম। তবে আমি খুব খুশি।’

দারুণ জয়ের পর পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে বার্নাব্যু মহারণের স্মৃতি টেনে এনেছে সমর্থকরা। যে ম্যাচে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। জাভির মতে অবশ্য দুটি জয়ই একই রকম।

‘এই জয়কে সেদিনের সাথে তুলনা করা যেতে পারে। গোল ও খেলার দিক থেকে আমরা অনেক উন্নতি করেছি। খেলোয়াড়দের মাটিতে পা রাখতে বলব। আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এটি কেবল ট্রফি নয়। আমাদের আরও বিনয়ী হতে হবে। আমরা রাতে উদযাপন করব। তবে বিশ্রাম নিয়ে সেভিয়ার বিপক্ষে তিন পয়েন্ট তুলতে হবে ছেলেদের।’

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে এমন হারে স্বাভাবিকই হতাশ কার্লো আনচেলত্তি। হারার দায় নিজের কাঁধে নিয়েছেন রিয়াল কোচ।

‘ছেলেদের চিনতে পারছিলাম না। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছিল। এ পরাজয়ের সব দোষ আমার। অজুহাত দিতে চাই না। আমরা খুব বাজে ফুটবল খেলেছি। আমাদের শক্তি সংগ্রহ করার ও ট্রফি জেতার জন্য দুমাসের মতো সময় রয়েছে। আপাতত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার নিয়ে ভাবতে চাই। ছেলেদের পরাজয়ের জন্য সমর্থকদের কাছে দুঃখিত। আমাদের এখন শান্ত থাকতে হবে।’

Reneta

রিয়ালের বিপক্ষে এমন জয়ের পর মনোবল বেড়েছে জাভির শিষ্যদের। লা লিগায় তিন নম্বরে উঠে চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে শক্ত অবস্থানে এখন বার্সা।

‘লা লিগা জেতার আশা করি না। এটা খুব কঠিন। আজ টপারদের দাঁতে এমন একটি দুর্দান্ত লাথি দিতে পেরে আমি খুশি। আমার প্রথম লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকা, তারপর অন্যকিছু। এই জয় আমাদের উজ্জীবিত করবে। লক্ষ্যের পেছনে আরও শক্ত হয়ে ছুটতে হবে।’

মাঠে সতীর্থ ফরোয়ার্ডদের উজ্জীবিত করতে অগ্রণী ভূমিকা রেখেছেন অভিজ্ঞ জেরার্ড পিকে। ম্যাচে যখন দুই গোলে লিড বার্সার, পিকেকে বলতে শোনা যায় আরও গোল করতে হবে।

‘আরও, আরও, আরও গোল করো। দুই গোলে এগিয়ে থাকায় এখানেই খুশি হয়ে যেও না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলেত্তিজাভিপিকেবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT