ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিশোধের ম্যাচে দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। বার্নলির বিপক্ষে অল রেডসদের জয়টি ২-১ গোলের। লিগে মৌসুমের প্রথম সাক্ষাতে বার্নলির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ইয়ূর্গেন ক্লোপের শিষ্যরা।
অ্যানফিল্ডে রোববার রাতে ম্যাচের সাত মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। অ্যাশলে বার্নসের ফ্লিকে জাল খুঁজে নিয়ে এগিয়ে যায় অতিথিরা।
গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে অল রেডসদের সমতায় ফেরান জর্জিনিও উইজনাল্ডাম।
বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে স্বাগতিকদের আবারো আনন্দে ভাসান এমরি কেন। তার গোলে ব্যবধান দ্বিগুণ করে ক্লোপের দল। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। ২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট তাদের। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। আর ২৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে বার্নলি।








