চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্জারকে ৩০ একর জমি দিলো বেজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
অর্থনীতি
A A

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম রঙ নির্মাতা প্রতিষ্ঠান বার্জার বাংলাদেশ লিমিটেডকে ৩০ একর জমি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

শুক্রবার চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে জমি হস্তান্তর করা হয়। বেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বেজা জানিয়েছে, বঙ্গবন্ধু শিল্পনগরে (মিরসরাই, ফেনী ও সীতাকুণ্ড অর্থনৈতিক অঞ্চল) বার্জার বাংলাদেশ তাদের তৃতীয় কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ কারখানা স্থাপনে তারা ২০০ থেকে ২৫০ কোটি টাকা খরচ করবে, এর নির্মাণ কাজ শেষ হতে ৫ বছর লাগতে পারে।

প্রায় ২০০ বছরের রঙ নির্মাণের অভিজ্ঞতা রয়েছে বার্জারের। তারা বাংলাদেশে প্রথম কারখানা স্থাপন করে ১৯৭০ সালে চট্টগ্রামের কালুরঘাটে। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে ঢাকার সাভারে বার্জার আরেকটি কারখানা স্থাপন করে।

জমি হস্তান্তর অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী বলেন, ‘মিরসরাইয়ে শিল্প স্থাপন বার্জারের জন্য একটি মাইলফলক এবং বেজার সার্বিক সহায়তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিক-নির্দেশনায় বাংলাদেশে পরিবেশবান্ধব রঙ শিল্প বিকাশে বার্জার কাজ করে যাব। শিগগিরই আমরা শিল্প স্থাপনের কাজ শুরু করব।’

বার্জারকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিনিয়োগের নতুন ক্ষেত্র উপস্থাপনের আরও একটি ক্ষেত্র উন্মোচিত হলো।’

Reneta

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের হাত ধরে বাংলাদেশ বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে এবং বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল স্থাপন করেছে। মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে।

এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে। জলবায়ুর পরিবর্তনের নিরিখে সবুজ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য নীতি নির্ধারণের কাজও শিগগিরই বাস্তবায়িত হবে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের অনলাইনে সেবা প্রদান নিশ্চিত করা হচ্ছে।’

বেজা বলছে, বার্জারের এ সার্বিক কর্মকাণ্ডে প্রায় ৩০০ থেকে ৪০০ লোকের কর্মসংস্থান হবে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বরাদ্দকৃত জমিতে প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস, লজিস্টিক এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধনাগার ও সড়ক অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা গড়ে তোলা হবে। বাকি জমিতে ডরমেটরি, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ কেন্দ্র এবং সবুজায়ন করা হবে। পরিবেশের উপর যাতে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে তার জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’ গ্রহণ করা হবে।

বেজা চট্টগ্রামের মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির ওপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এ শিল্প নগরে বিশ্বমানের সব সুবিধা থাকবে যেমন–বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এ লক্ষ্যে বেজা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন এবং প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইন স্থাপন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক অঞ্চলবার্জারবেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

আনিকা পেশাদার, সময়ের সাথে উন্নতি করবে: বাটলার

জুন ৫, ২০২৬

ফাইনাল প্রতিপক্ষ ভারতকে সম্মানই দেখাচ্ছেন বাংলাদেশ কোচ

জুন ৫, ২০২৬

১১ দলীয় জোটে ফের ভাঙন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সান মারিনোর বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ

জুন ৫, ২০২৬

সাফের হ্যাটট্রিক ফাইনালে শিষ্যদের কাছে যা চাইলেন বাটলার

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT