চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারো ঘণ্টায় দুই জোড়া খুন, যা বলছে পুলিশ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:৫৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
নিরাপত্তা ও তদন্তের জন্য পুলিশ ও তদন্তকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ১২ ঘণ্টার মধ্যে রাজধানীতে দুটি জোড়া খুনের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের দাবি, এ দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র নেই। দুটি হত্যাকাণ্ডেই পারিবারিক কলহ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

আগের দিন বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাকরাইল এলাকায় ব্যবসায়ী আব্দুল করিমের নিজের বাড়ি থেকে তার স্ত্রী শামসুন্নাহার এবং তাদের ছেলে সাজ্জাদুল করিম শাওনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের একটি বাড়ির ছাদ থেকে জামিল হোসেন এবং তার ৯ বছর বয়সী মেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Banglabid

জামিলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।

এ দুটি হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে চাইলে উত্তর বাড্ডার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে অাসা ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে দুটি জোড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ায় মানুষ ভীত-সন্ত্রস্ত।বাংলাদেশ পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“এ দুটি আলাদা ঘটনা, আমরা প্রাথমিক তদন্ত করে দেখছি। তাতে পারিবারিক ক্ষোভ কিংবা কলহ কিংবা পারিবারিকভাবে কাউকে বঞ্চিত করা, কিংবা লাভবান হওয়া কিংবা সম্পর্কের টানপোড়নের কারণে হত্যাকাণ্ড দুটি সংগঠিত হয়েছে।”

Reneta

দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই অনুসন্ধানে নেমেছি। আশা করছি দ্রুতই এ হত্যাকাণ্ডের পরিসমাপ্তি হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোড়া খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT