চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারী সিদ্দিকীকে দেখতে হাসপাতালে সংস্কৃতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
খ্যাতিমান সংগীত শিল্পী বারী সিদ্দিকী

খ্যাতিমান সংগীত শিল্পী বারী সিদ্দিকী

বাংলাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী অসুস্থ বারী সিদ্দিকীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি রোববার রাত ১০ টার দিকে রাজধানীর পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে আই সিইউতে লাইফ সার্পোটে থাকা বারী সিদ্দিকীকে দেখতে যান।

এসময় মন্ত্রী ডাক্তারদের সঙ্গে কথা বলে বারী সিদ্দিকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন,  তার দেহের মাল্টি অর্গান ফেইল করায় তাকে এই অবস্থায় দেশের বাইরে নিতে পারছি না। এখন মিরাকলের আশায় আছি। আশা করি, তিনি আবারো আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে অাসবেন।

এর আগে রোববার ছড়িয়ে পরা মৃত্যুর গুজবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বারী সিদ্দিকীর পরিবারের সদস্যরা। শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন তিনি। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সন্ধ্যায় বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বাবার অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার আর উন্নতি হবে না মনে করছি। দেশের বাইরে নিয়েও তার চিকিৎসা আর সম্ভব নয়। বারী সিদ্দিকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান সাব্বির সিদ্দিকী।

স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন ‘পূবালী বাতাসে’র শিল্পী খ্যাতিমান বংশীবাদক বারী সিদ্দিকী। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

নেফ্রোলজি বিভাগের চিকিৎসক ডা. আবদুল ওহাব খানের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। চিকিৎসকদের মতে, তার দুটি কিডনি অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন বারী সিদ্দিকী। পরে মাঝরাতে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

Reneta

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গান গেয়ে সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে বাঁশি বাজানো বারী সিদ্দিকী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজামান নূরবারী সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT