‘বারি মাস-৩’ জাতের ডাল চাষ করে সফল হয়েছেন পাবনার আটঘরিয়ার বাইওখোলা গ্রামের কৃষক। এই ডাল চাষের প্রযুক্তি সারাদেশে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছেন কৃষি গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা।
দেশে ডালের চাহিদার উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ডাল উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছে।
এরই ধারাবাহিকতায় ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে সরেজমিন গবেষণা বিভাগ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বাওইখোলা গ্রামে একশ’ ২৫ বিঘা জমিতে বারি মাস-৩ ডাল চাষ করে।
বারি মাস-তিন জাতটি উচ্চফলনশীল, রোগবালাই প্রতিরোধ ও বৃষ্টি সহিষ্ণু হওয়ায় এর ফলন নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। বারি মাসতিন জাতের ডাল চাষ করে সাফল্যের আশাবাদি কৃষক।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







