রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মাহবুব) আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, রাজনীতি তাকে বারবার ঠকিয়েছে।
তিনি লিখেছেন: এই তো কিছুদিন আগে মুজাহিদুল ইসলাম সেলিম স্বীকার করে নিয়েছিলেন ৭৩ সালে ডাকসুতে আ ফ ম মাহবুবুল হকই জয়ী হয়েছিলেন। সেদিনের ফলাফল বদলে যাওয়া নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন টিভি টক শোতে।
মুক্তিযুদ্ধের সেই সাহসী সংগঠক স্বাধীনতার পর জাসদ ছাত্রলীগ ও পরে জাসদ, বাসদ নেতা আ ফ ম মাহবুবুল হক আর নেই, কানাডার রাজধানী অটোয়ার সময় রাত এগারোটা সাত মিনিটে তিনি চলে গেছেন।
তার রাজনীতি নিয়ে কারও ভিন্নমত থাকতে পারে। কিন্তুু তিনি ছিলেন নিষ্ঠাবান, সৎ একজন রাজনৈতিক কর্মী। ৯১ সালের নির্বাচনে মাত্র কয়েক শত ভোটে পরাজিত হন নোয়াখালীর চাটখিল আসনে। বারবার রাজনীতি তাকে ঠকিয়েছে। শেষ দিনগুলো ছিলো তার স্মৃতিহীন।







