চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারবার দল বদলেও শেষ রক্ষা হলো না

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৫:০৬ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

এমপি থাকা অবস্থায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছিলেন তিনি। এরপর বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে যোগদেন এলডিপিতে। পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যও হন। কিন্তু এতো কিছু করেও শেষ রক্ষা হলো না রাজাকার কমান্ডার সাখাওয়াত হোসেনের।

রোববার সাখাওয়াতসহ ১২ রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা নির্যাতন ও ধর্ষনের ৫ অভিযোগ আনা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই রাজাকার কমান্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়েই মতিঝিল আইডয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেয়। ১৯৮০ সালের শেষ দিকে নৈতিক স্খলনের অভিযোগে তাকে ওই স্কুল থেকে বরখাস্ত করা হয়।

১৯৯১ সালের নির্বাচনে জামায়াতের এই নেতা প্রথমবারের মত জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়। ১৯৯৫ সালে সে বিএনপিতে যোগ দেয়।

তদন্তে আরো দেখা যায়, ২০০১ সালের পহেলা অক্টোবরের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সে। স্বতন্ত্রভাবে নির্বাচনের কারণে দলীয় সিদ্ধান্ত ভঙ্গে অভিযোগে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।

এরপর রাজাকার সাখাওয়াত হোসেন ২০০৭ সালে যোগদেন মুক্তিযোদ্ধা অলির এলডিপিতে। এর বছরখানেক পর আবারো দল বদল করে জাতীয় পার্টিতে যোগ দেয় সে। বর্তমানে তিনি জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রেসিডিয়াম সদস্য।

Reneta

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের কেশবপুরের রাজাকার কমান্ডার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয় ২০১৪ সালের ১৯ ডিসেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT