চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবুল আক্তার: তদন্তে আলোর বাইরে যাবে না পুলিশ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:০১ অপরাহ্ণ ২৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

পুলিশ সুপার বাবুল আক্তারকে নিয়ে জনমনে যত প্রশ্নই থাকুক না কেন, প্রকাশ্য
আলোয় তদন্তে যা আসবে সেদিকেই এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

‘আমাদের সূর্যের আলোর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তদন্তে আমরা সে সূর্যের আলোর মধ্যেই থাকব,’ বলে চ্যানেল আই অনলাইনের কাছে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

পুলিশের তদন্ত এবং অজ্ঞাত পুলিশ কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমের খবরে মানুষের মধ্যে যেসব প্রশ্ন জন্ম নিচ্ছে, সে বিষয়ে তিনি বলেন: পুলিশ আইনের মধ্যে থেকে তার তদন্ত চালাবে। তদন্ত সেভাবেই এগিয়ে যাচ্ছে।

মানুষের মধ্যে নানামুখি প্রশ্নের বিপরীতে কিংবা সমান্তরাল পুলিশের মধ্যে নতুন এবং পুরনো কী কী প্রশ্ন আছে জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, একটি হত্যা মামলার তদন্তে যেসব প্রশ্নের উত্তর খুঁজতে হয় পুলিশ সেটা করছে।

‘তদন্তে যা বেরিয়ে আসবে, সেটুকু আপনারা জানবেন,’ বলে নিশ্চিত করেন ইকবাল বাহার।

বাবুল আক্তারকে ঢাকায় গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তার নিহত স্ত্রী মাহমুদা খানম মিতুকে জড়িয়ে কিংবা জিজ্ঞাসাবাদের পর তাকে ‘শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া’র খবরের বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি চট্টগ্রামের পুলিশ কমিশনার।

Reneta

শুক্রবার গভীর রাতে পুুলিশ সুপার বাবলু আক্তারকে মিন্টো রোডের ডিবি
কার্যালয়ে নেয়া হয়। একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা এবং একজন
ইন্সপেক্টর তার শ্বশুর বাড়িতে গিয়ে শীর্ষ এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা
বলতে হবে জানিয়ে তাকে ডেকে নিয়ে যান।

এর আগে চট্টগ্রামে আটক পুলিশের
কথিত তিন সোর্সকে ঢাকায় নিয়ে আসা হয়। ডিবি’র একটি সূত্র চ্যানেল আই
অনলাইনকে ওই দিন জানায়, কথিত ৩ জন সোর্সকে বাবুল আক্তারের মুখোমুখি করে মিতু
হত্যা মামলার বিষয়ে পাওয়া তথ্য-প্রমাণগুলো যাচাই করা হয়।

পরে শনিবার সকালে এক অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের
বলেন, বাবুল আক্তারকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মিতু হত্যার সঙ্গে জড়িত
সবাইকে ধরে ফেলেছে পুলিশ। হত্যাকারীদের দেওয়া তথ্য এবং বাবুল আক্তারের তথ্য
মিলিয়ে দেখতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ নিয়ে নানা আলোচনার পর প্রায় ১৫ ঘণ্টা পর বাসায় ফিরেন বাবুল আক্তার। তিনি দাবি করেন, মামলার তদন্ত বিষয়ে কথা বলতেই তাকে ডেকে নেওয়া হয়।

সেদিনের পর থেকেই সামাজিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বাবুল আক্তারকে নিয়ে তৈরি নানা কথাবার্তা।

গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়। পরের দিন ভোরে নগরীর বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ঘটনার
পর পুলিশ দাবি করে বাবুল আক্তারের জঙ্গিবিরোধী ভূমিকার কারণেই তার
স্ত্রীকে হত্যা করা হয়েছে। এই প্রেক্ষাপটে সারাদেশে শুরু হয় জঙ্গিদের
বিরুদ্ধে বিশেষ অভিযান। আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত ক্রসফায়ারে নিহত হয়
কমপক্ষে ৬ জঙ্গি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবুল আক্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব সাধারণ খাবারে লুকিয়ে আছে ফ্যাট

পরবর্তী

মিতুর রক্তের দাম নেই

পরবর্তী

মিতুর রক্তের দাম নেই

প্রধানমন্ত্রী ফিরে গেলেন তার স্কুল জীবনে

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT