চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবা ২০টি তাঁতের শাড়ি কিনে দিয়েছিলেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বছর ঘুরে আবার এসেছে শারদীয় দুর্গোৎসব। আর দশজনের মতো উর্মিলা শ্রাবন্তী করও যাবেন পূজা মণ্ডপে। মেতে উঠবেন দেবী বন্দনায়। এই লাক্স তারকা তার কৈশোরের পূজার স্মৃতি, উৎসবের প্রস্তুতিসহ নানা কথা শেয়ার করেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

ছেলেবেলায় পরিবারের সঙ্গে পূজা উদযাপনের স্মৃতির সঙ্গে কিছুদিন আগে বাবা হারানোর কষ্টের কথা বলেছেন উর্মিলা।

তিনি বলেন, পূজা এলেই মন খারাপ হয়ে যায়। কারণ বাবা ছাড়া এটি আমার আরেকটি পূজা। সেই ধাক্কা এখনো সামলে উঠতে পারিনি। বিশেষ করে উৎসব-পার্বণ বাবা ছাড়া কল্পনাই করতে পারি না। ছোটবেলা বাবার হাত ধরে মণ্ডপে যেতাম, কিন্তু এবারও বাবা ছাড়া পূজা হবে। কেমন হবে? আমি কিছুই জানি না। বাবা ছিলেন সর্বজনীন পূজা কমিটির চেয়ারম্যান। ঢাকার প্রায় প্রতিটি মণ্ডপেই তার সঙ্গে যাওয়া হতো। এবারও খুব বেশি মনে পড়বে।

পূজার একটি মধুর অভিজ্ঞতা জানিয়ে উর্মিলা বলেন, আগে দশমীতে রং খেলার সময় আমাকে তেমন কেউ রং দিত না। কিন্তু গত বছর ছিল বিয়ের পর দ্বিতীয় পূজা। মণ্ডপে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি। এমন সময় কয়েকজন আন্টি আমাকে প্রতিমার কাছে নিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। খুব আনন্দ পেয়েছি।

বাবার কাছ থেকে পূজার উপহার পাবার মধুর অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিবার পূজার অনেক দিন আগে থেকেই বাবার জন্য শপিংমল ঘুরে ঘুরে পাঞ্জাবি কিনতাম। এবার তাকে কোনো উপহার দিতে পারব না। আমিও তাঁর কাছ থেকে কোনো উপহার পাব না। মনে পড়ছে গতবারও পূজায় টাঙ্গাইলের তাঁতিবাড়ি থেকে ২০টি তাঁতের শাড়ি কিনে দিয়েছিলেন। সেই শাড়ি থেকে লাল-সাদা তাঁতের শাড়িটা পরব সপ্তমীর দিন। যেহেতু তাঁতের শাড়ি, সাজ থাকবে ছিমছাম। হাতভর্তি লাল কাচের চুড়ি, শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর—সবই থাকবে।

কাজের ব্যস্ততায় পূজার কেনাকাটা ও প্রস্তুতি বিষয়ে উর্মিলা শ্রাবন্তী কর বলেন, শুটিংয়ের ফাঁকে মা ও শ্বশুরবাড়ির জন্য কেনাকাটা করছি। আমার বর শাড়ি উপহার দিয়েছেন। অষ্টমীতে পরব সেই সাদা-হলুদ শাড়ি। ভারী সাজে চুল কার্ল করে ছেড়ে দেব। সিঁথিতে সিঁদুর আর কুমকুমের টিপ সঙ্গে ভারী গয়না। নবমীতে অবশ্য সুতি সালোয়ার-কামিজ বেছে নেব। কোনো মেকআপই করব না। চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। চুল বেঁধে রাখব। গয়না বলতে সোনার চেইন আর কানে ছোট্ট পাথরের টপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উর্মিলা শ্রাবন্তী করলিড বিনোদনশারদীয় দুর্গা পূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT