চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হিসেবে তাকে পেয়ে আমরা গর্বিত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

‘বাবা যখন দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসতেন, তখন আমি আব্বা বলে দৌঁড়ে গেলে আমার ছোট ভাই শেখ কামাল বলতো হাসুআপা তোমার আব্বাকে আমি আব্বা বলে ডাকি?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় এভাবেই স্মরণ করেন তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয় শিশু সমাবেশের। সেখানে শিশুদের কাছে নিজের পিতাকে নিয়ে তার জীবনের কিছু ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসনিা বলেন, ‘এখনকার বাচ্চারা ছুটি হলে বাবা-মায়ের হাত ধরে বাসায় ফেরে। কিন্তু আমাদের এমন সৌভাগ্য ছিলো না আমাদের বেশিরভাগ সময় স্কুল ছুটি হলে কারাগারে যেতে হতো বাবার সঙ্গে দেখা করতে।’

‘কারণ বেশিরভাগ সময় বাবাকে কারাগারে বন্দি থাকতে হতো। কিন্তু এ নিয়ে আমাদের কোনো আক্ষেপ ছিলো না বরং সন্তান হিসেবে তাকে বাবা হিসেবে পেয়ে গর্বিত। আমরা খুব কাজ থেকে দেখতে পেরেছি একটি মানুষ ও একটি জাতির বিজয়ের জন্য নিজের জীবনকেও উৎসর্গ করা যায়।’

তিনি বলেন, ‘জাতির জনক নেই, কিন্তু সেই শিক্ষা অবলম্বন করে দেশ এখন এগিয়ে যাচ্ছে। তার স্বপ্নের ‘সোনার বাংলা’ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন আর না খেয়ে থাকে না, কেউ চিকিৎসার অভাবে মারা যায় না। কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় না। যে জাতির জন্য আমার বাবা আত্মত্যাগ করেছে আমরা তার সন্তান হয়ে সেই আত্মত্যাগ করে যাচ্ছি।’

Reneta

সমাবেশে শিশুদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব এখন প্রতিযোগীতামূলক। ভবিষতে আরো বেশি প্রতিযোগীতা বাড়বে তাই বলব তোমারা সবাই মন দিয়ে পড়াশোনা করবে, বাবা-মায়ের কথা শুনবে। শিক্ষকদের কাছ থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করবে। কারণ তোমারা তো আগামী দিনের কর্ণধার।

‘বঙ্গবন্ধুর বাংলাদেশকে শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমার সন্তানকে সবসময় বলি, তোমাদের কোনো সম্পদ দিতে পারবো না, শুধু পারবো শিক্ষার সম্পদ তোমাদের হাতে তুলে দিতে।’

‘তাই সব শিশুদের বলবো, তোমরাও শিক্ষার সম্পদ নিয়ে এগিয়ে যাও। কারণ জীবনের বড় সম্পদ শিক্ষা সম্পদ। এ সম্পদ কখনো শেষ হয় না, হাইজ্যাক হয় না বরং ভবিষতে সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে।’

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে পুষ্পস্তপক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর জন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT