চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা যখন তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
বিনোদন
A A

পর্দায় তারা কখনো নায়ক আবার কখনও স্নেহশীল বাবা। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত ছেড়ে দিন শেষে যখন ক্লান্ত দেহে বাড়ি ফেরেন, তখন তারা বাস্তব জীবনের বাবা। সন্তানকে ঘিরেই থাকে সেই সময়টা। পর্দার ব্যস্ত তারকারা বাস্তবের বাবা হিসেবে কেমন?

বাবা হিসেবে জিশু সেনগুপ্ত খুবই যত্নশীল, এমনটাই বললেন জিশুর স্ত্রী। যখন প্রথম সন্তান সারা জন্ম নেয়, তখন শত ব্যস্ততার মাঝেও স্ত্রীকে সাহায্য করতেন তিনি। আর দ্বিতীয় সন্তান জারার জন্মের পরে কিছুদিনের ছুটি নিয়ে সবকিছু সামলেছেন জিশু। মেয়েদের সঙ্গে তার সখ্যও খুব ভালো। মেয়েরাও বাবাকে খুব সম্মান করে।

পর্দার তুখোড় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় বাবা হিসেবেও একশতে একশো। মেয়ে ময়ূরাক্ষী যখন জন্ম নেয় তখন শুধু স্ত্রীকে একটিই অনুরোধ করেছিলেন। তার অনুরোধ ছিল, মেয়ের ডায়পার বদলানো ছাড়া বাকি সব কাজ করতে রাজি আছেন। কথা রেখেছিলেন আবির। মেয়েকে ঘুম পাড়ানো, খাওয়ানো সবই করেছিলেন। এমনকি পাঁচ মাস পরে ডায়াপার বদলানোও শিখে ফেলেছিলেন। আবির জানান, মেয়ের জন্মের সময় অপারেশন থিয়েটারেও ছিলেন তিনি। তখন থেকে সবসময়ে শত ব্যস্ততার মাঝেও সন্তানের পাশে থাকার চেষ্টা করেন তিনি।

সৌমিত্র চট্টোপাধ্যায় বাবা হিসেবে কেমন, তা জিজ্ঞেস করা হয়েছিল মেয়ে পৌলমী বসুকে। পৌলমী বলেন, বাবা তার সব ব্যাপারে খেয়াল রাখেন, এমনকি কাঁদলেও দুঃখ ভুলিয়ে দেন। যখন তিনি স্কুলের ক্লাস ওয়ান বা টুতে পড়তেন, তখন বাবা স্কুল থেকে আনতে যেতেন। মায়ের থেকে লুকিয়ে কোল্ড ড্রিংক্স খাওয়াতেন। বাড়িতে মা না থাকলে সকালের নাস্তাও বানিয়ে দিতেন। পড়াশোনাতেও সাহায্য করতেন। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজিশু সেনগুপ্তবাবা দিবসসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, কয়েকজন আটক

জুন ১৬, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT