চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার সঙ্গে একই কনসার্টে হাবিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ন ০৬, জুলাই ২০১৭
বিনোদন
A A
হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদ এখন অস্ট্রেলিয়ায়। গতকাল বুধবার রাতে তিনি ঢাকা ছেড়েছেন। যাওয়ার আগে জানালেন, সেখানে সিডনি ও ব্রিসবেনের দুটি কনসার্টে বাবা ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গান করবেন। ৮ জুলাই সন্ধ্যায় সিডনির মারানা অডিটোরিয়ামে ‘হাবিব ওয়াহিদ মিউজিক্যাল নাইট উইথ ফেরদৌস ওয়াহিদ’ কনসার্ট আয়োজন করেছে ‘বাংলাদেশি আইডল সিডনি’। আরেকটি কনসার্ট হবে ১৫ জুলাই ব্রিসবেনে। দুটি কনসার্টে সিডনি ও ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেবেন, এমনটাই আশা করছে আয়োজকেরা। ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে কনসার্টে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন হাবিব।

এদিকে হাবিব নতুন একটি গান তৈরি করছেন। গানের শিরোনাম ‘গোলাপের দিন’। রোমান্টিক গান। এই গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্‌সি। অনেক বছর পর হাবিব আর ন্যানসি আবার একসঙ্গে গান করছেন। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব।

হাবিব বললেন, ‘অনেক দিন পর ন্যান্‌সির সঙ্গে দ্বৈত কণ্ঠে পপ ঘরানার একটা গান করেছি। এর মধ্যে অবশ্য সিনেমার জন্য গেয়েছি আমরা।’

দু–এক দিনের মধ্যেই গানটি হাবিবের ইউটিউব চ্যানেল আসার সম্ভাবনা আছে। শুরুতে আসছে অডিও। হাবিব বললেন, ‘শ্রোতারা গানটিই আগে শুনুক। অডিওর শক্তিটা যাচাই করতে চাই। অডিও থেকে ভালো সাড়া পেলে ভিডিওর একটা চাহিদা তৈরি হবে। এক বা দুই মাস পর ভিডিও ছাড়ব।’

জানালেন, ভিডিওতে নিজেই মডেল হবেন কিনা, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। বললেন, ‘একটা নতুন মুখ খুঁজছি। শিগগিরই নতুন মুখের জন্য ঘোষণা দেব। নতুনদের নিয়ে কাজ করলে নতুন কিছু তৈরির সম্ভাবনা থাকে।’

হাবিবের ‘ঘুম’ গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। এই গানের গান ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন মিথিলা। গত ৩০ এপ্রিল ইউটিউবে অবমুক্ত করার পর এ পর্যন্ত ২৮ লাখ ১৬ হাজার বার দেখা হয়েছে তা।

Jui  Banner Campaign
ট্যাগ: হাবিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT