চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার মতোই গুলি করে হত্যা করা হলো যুবলীগ নেতাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় দুর্বৃত্তদের গুলিতে রাসেল কবির নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল কবির সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। রাসেলের পিতাও সন্ত্রসীদের হাতে নিহত হন।

নিহতের চাচা নজরুল ইসলাম জানান, তার ভাই সিরাজুল ইসলামকে দুর্বৃত্তরা ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে।

এরপর থেকে সিরাজুলের ছেলে রাসেল কবির (৩০) বাড়িতে থাকত না। সে সাতক্ষীরা শহরের রাজারবাগান সাতক্ষীরা সরকারি কলেজ মোড়ে বুশরা ছাত্রবাসের পাশে একটি ভাড়া বাড়িতে থাকত।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি ছোড়ে। এতে তার শরীরে তিনটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যুবলীগসাতক্ষীরাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মিজানুর রহমান সিনহা (সংগৃহীত)।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ

মে ১৭, ২০২৬

যেকোন সময় ভেঙে পড়তে পারে রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি!

মে ১৭, ২০২৬

সন্তান জন্ম নিলেই পাওয়া যাচ্ছে টাকা!

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসির সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু

মে ১৭, ২০২৬

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT