চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর রোডের নামফলকে কালি মাখলো হিন্দু সেনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দিল্লি-বাবর রোডের নাম পরিবর্তন

দিল্লির বাবর রোডের নাম বদলানোর দাবিতে শহরের কেন্দ্রে অবস্থিত হাই-সিকিউরিটি জোনে রাস্তার নামফলকে কালি লেপে দিয়েছে ডানপন্থি সংগঠন হিন্দু সেনার সদস্যরা।

দিল্লির ঐতিহাসিক কন্নাট প্লেসের কাছে এই বাবর রোডের নামকরণ করা হয়েছিল ভারতে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবরের নামে।

হিন্দু সেনার দাবি, এই সড়কের নাম পাল্টে একজন ‘মহান ভারতীয় ব্যক্তিত্বের’ নামে রাখতে হবে।

সংগঠনটির সভাপতি বিষ্ণু গুপ্ত বার্তা সংস্থা পিটিআই’কে বলেছেন, ‘আমাদের দাবি, সরকার একজন বিদেশি দখলদারের নামে রাখা এই সড়কের নাম পাল্টে কোনো মহান ভারতীয় ব্যক্তিত্বের নামে রাখুক। এজন্যই আমরা রাস্তায় নয়াদিল্লি মিউনিসিপ্যাল (এনডিএমসি) কাউন্সিলের বসানো সাইনবোর্ডে কালো রঙ লাগিয়ে দিয়েছি।’

এর জবাবে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে, তা অবশ্য স্পষ্টভাবে জানা যায়নি।

গত বছর দিল্লির অন্যতম নজরকাড়া বৃক্ষবেষ্টিত সড়ক আকবর রোডের নামফলকের ওপর অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি হলুদ-গোলাপি পোস্টার টাঙিয়ে গিয়েছিল, যেখানে সড়কটির নতুন নাম লেখা ছিল: মহারানা প্রতাপ রোড। পরদিন সকালেই পুলিশের উপস্থিতিতে পোস্টারটি সরিয়ে ফেলা হয়।

Reneta

দিল্লির অন্যতম উল্লেখযোগ্য এই সড়কের নাম দেয়া হয়েছিল সম্রাট বাবরের ছেলে সম্রাট আকবরের নামে। ওই এলাকায় কংগ্রেসের সদর দপ্তর ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র রাজনীতিকের বাসা রয়েছে।

এর আগে ২০১৫ সালে ‘মিসাইল ম্যান’ খ্যাত ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম মারা যাওয়ার পর তার নামে আকবরের ছেলের নাতি আওরঙ্গজেবের নামে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়কের নাম বদলে নামকরণ করা হয় এপিজে আবদুল কালাম রোড।

তার পরের বছর প্রধানমন্ত্রীর যাত্রাপথ রেস কোর্স রোডের নাম পাল্টে রাখা হয় লোক কল্যাণ মার্গ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT