চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ: হিন্দু-মুসলিম সমঝোতার পক্ষে ভারতীয় সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

হিন্দু-মুসলিম দুই পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদ সমস্যার সমাধানের পরামর্শ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত মনে করেন, ধর্ম আর বিশ্বাসের সঙ্গে এই সমস্যা জড়িত। তাই এরকম একটি সংবেদনশীল বিষয়ের সমাধান একমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই হতে পারে।

রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে চলা একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, ‘দুই পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করুন।’

আদালত ৩১ মার্চের মধ্যে দুই পক্ষকে আলোচনায় বসতে বলেছেন। ভারতীয় জনতা পার্টির নেতা সুব্রাহ্ম্যনিয়ম স্বামী সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার দ্রুত শুনানির জন্য একটি আবেদন জানিয়েছিলেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুবাদীরা অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলে। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট তাদের রায়ে বলেন, যে জায়গায় রামচন্দ্রের মূর্তি স্থাপন করা হয়েছে, মূর্তিটি সেখানেই থাকবে। গোটা জমিটা তিনভাগ হবে। একটা অংশ সুন্নি ওয়াকফ বোর্ডকে দেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

তবে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে আদালত কোন নির্দেশ দেয়নি, এটা তাদের পরামর্শ।

Reneta

বিজেপি আদালতের এই পরামর্শকে স্বাগত জানালেও বাবরি মসজিদ অ্যাকশন কমিটি বলছে, আদালতের বাইরে মীমাংসার চেষ্টা আগেও হয়েছে। তা ফলপ্রসূ হয়নি। তাই এর মীমাংসা আদালতকেই করে দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অযোধ্যাবাবরি মসজিদরাম মন্দির
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT