চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ: রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A
বাবরি মসজিদ-আপিলের শুনানি

ভারতের ঐতিহাসিক রাম মন্দির ও বাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ। প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন ৫ সদস্যের একটি বেঞ্চে ১৮টি আবেদনের শুনানি হবে।

তবে উন্মুক্ত আদালতে না হয়ে এর শুনানি হবে বিচারপতিদের চেম্বারে।

এনডিটিভি জানায়, গত ৯ নভেম্বর ওই মামলার রায় ঘোষণার পর তা পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু আবেদন পড়ে। আবেদনকারী পক্ষের মধ্যে রয়েছে অল ইন্ডিয়া মুসলিমস পারসোনাল ল’ বোর্ড ও নির্মোহি আখড়া।

এছাড়াও রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন ৪০ অধিকারকর্মী। যদিও তারা মামলার মূল পক্ষ নন।

গত ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়, বিতর্কিত ২.৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর এর পরিবর্তে অযোধ্যার যে কোনো স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি।

১৯৯১ সালে বাবরি মসজিদ-রামের জন্মভূমি দাবি করা বিতর্কিত জমিসহ ওই ৬৭ একর জমি কেন্দ্রীয় সরকারের হাতে চলে চায়। ৬৭ একর জমিতে অনেক কবর, দরগাসহ অষ্টাদশ শতকের প্রখ্যাত সুফি দরবেশ কাজী কুদওয়ার মাজার রয়েছে বলে দাবি মুসলিমদের। সেখানেই মসজিদ নির্মাণের জন্য জমি চান তারা।

৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ ঐতিহাসিক এ মামলার রায় দেন। রায়ে বিতর্কিত ২.৭৭ একর জায়গায় রাম মন্দির তৈরির জন্য তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট তৈরি করতে বলেন।

আর মসজিদ তৈরির জন্য অযোধ্যার কোনো গুরুত্বপূর্ণ স্থানে সুন্নি বোর্ডকে ৫ একর জমি দেওয়া আদেশ দেন আদালত।

১৯৮০ সাল থেকেই অযোধ্যা ইস্যুটি রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন।

সেখানেই ছিল ১৬ শতকে প্রতিষ্ঠিত বাবরি মসজিদ। ১৯৯২ সালে তা গুঁড়িয়ে দেওয়া হয়। সেসময় সাম্প্রদায়িক দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

ট্যাগ: বাবরি মসজিদবাবরি মসজিদ ধ্বংসরাম জন্মভূমি-বাবরি মসজিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার জামিন শুনানিতে দুইপক্ষে ৬০ আইনজীবী

পরবর্তী

ধাওয়ানের জায়গায় মায়াঙ্ক

পরবর্তী

ধাওয়ানের জায়গায় মায়াঙ্ক

বিএনপি-খালেদা জিয়া

খালেদার জামিন শুনানিতে মেডিক্যাল প্রতিবেদন নিয়ে আলোচনা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT