চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফে’র তুলনায় পিছিয়ে নেই মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ভুটানের কাছে বাংলাদেশ ফুটবল দলের লজ্জাজনক হারে ব্যাথিত হয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ঢাকা মোহামেডান ক্লাব। কিন্তু, ওই সংবাদ বিজ্ঞপ্তিকেও বেহায়াপনার চরম নিদর্শন উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ক্রীড়া সাংবাদিক সাইদুর রহমান শামীম।

তিনি লিখেছেন: রঙ্গে ভরা এই বঙ্গদেশে বিনোদনের অভাব নাই। আজ ইমেইল চেক করে বেহায়াপনার চরম নিদর্শন উপভোগ করলাম। ঢাকা মোহামেডান ক্লাব একটা প্রেস রিলিজ পাঠিয়েছে। বাংলাদেশ ফুটবল দলের হারে তারা ব্যাথিত। উনাদের দাবী ফুটবলের এই দুর্দশার জন্য এককভাবে দায়ী বাফুফে ও কাজী সালাউদ্দিনের নেতৃত্বে গড়া নির্বাহী কমিটি। দেশের ফুটবলের স্বার্থে বাফুফে’র কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগ দাবী করেছেন ঢাকা মোহামেডানের বড় কর্তা।

শামীম লিখেছেন: তার দাবী অযৌক্তিক নয়… কিন্তু মোহামেডান কর্তারা আয়নায় নিজের মুখটা দেখেছেন!!!! বাফুফে’র কমিটি ভেঙ্গে দেয়ার দাবী তাদের কণ্ঠে শোভা পায়? দেশের শীর্ষ ও জনপ্রিয় ক্লাব ঢাকা মোহামেডানকে যারা এক যুগ ধরে ফোকলা বানিয়ে ফেলেছেন তাদের কি হবে? তারাও কি ক্ষমতা ছেড়ে বিদায় নেবেন না???

Banglabid

দেশের সফলতম ফুটবল ক্লাবটি গত দশ বছরে বড় কোন টুর্নামেন্ট জেতেনি উল্লেখ করে চ্যানেল আই’র স্পোর্টস ইনচার্জ সাইদুর রহমান শামীম জানাচ্ছেন: এবারের জাতীয় লিগের ৯ রাউন্ড শেষে মোহামেডান জয়শূন্য। মাত্র ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশম স্থানে। রেলিগেশনের খপ্পরে পড়ার আশংকা উড়িয়ে দেয়া যায় না। কর্তারা ব্যস্ত ইট-বালুর জমা খরচ ইজা নিয়ে। তারা পেল্লায় ভবন বানাবেন!!! সাদাকালোর কর্তারা বাফুফে’র ছিদ্রান্বেষন না করে নিজের ক্লাবটার দিকে একটু তাকান।

পোস্টটি তিনি শেষ করেছেন এভাবে: বাফুফে আর কাজী সালাউদ্দিনের চেয়ে অকর্মণ্যতায় আপনারা একটুও পিছিয়ে নেই। আর হাঁ… বাফুফে’র মতো আপনাদেরও লজ্জা শরমের ঘাটতি আমাদের মতো আম ক্রীড়া ভক্তদের ঘোর লজ্জায় ফেলে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT