চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফেও জানে না বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাইজমানি কবে পাবে নেপাল

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:০২ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

গত জানুয়ারিতে হয়ে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির ৫০ হাজার ডলার আজও পায়নি অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। মঙ্গলবার দেশটির শীর্ষস্থানীয় একটি দৈনিক এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

বিষয়টি জানতে যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে বাফুফের দুই শীর্ষ কর্মকর্তার একজন বলেছেন, তিনি কিছুই জানেন না। আরেকজন টাকা না দেওয়ার কথা স্বীকার করলেও তা পরিশোধের উদ্যোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

আনফার এক কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, বঙ্গবন্ধু কাপের প্রাইজমানি নিয়ে তারা বেশ কয়েকবার বাফুফেকে চিঠিও দিয়েছেন। এমনকি কথা বলেছেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক সোহাগের সঙ্গেও। কিন্তু দেই, দিচ্ছি করে আজও তাদের অর্থ পাঠানো হয়নি।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘এতদিন আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বিষয়টি নিয়ে ফিফা ও এএফসিতে নালিশ করিনি। কিন্তু আমরা এখন বেকায়দায় রয়েছি। সালাউদ্দিনকে যখনই ফোন করা হয়, তখনই উনি আশ্বাস দেন পাওনা অর্থ পাঠিয়ে দেবেন। এখন সালাউদ্দিন সাহেব আমাদের ফোনও ধরেন না।’

‘সেপ্টেম্বরে গোয়ায় এএফসি কংগ্রেসে বাফুফে সভাপতির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি বলেছিলেন, দ্রুতই অর্থ পাঠানো হবে। কিন্তু এখনও পাইনি।’

নেপালকে চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি না দেওয়ার বিষয়ে জানতে চ্যানেল আই অনলাইন কথা বলেছে বাফুফের সিনিয়র সহসভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সঙ্গে।

Reneta

তিনি নেপালের প্রাইজমানি না দেওয়ার কথা স্বীকার করেন। তবে পাওনা পরিশোধে বাফুফে কী পদক্ষেপ নেবে- এমন প্রশ্নের কোন জবাব দেননি সালাম মুর্শেদী।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের প্রচারস্বত্ব কিনেছিল চ্যানেল নাইন। এজন্য বাফুফের সঙ্গে পাঁচ বছরের চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী চ্যানেল নাইনের প্রত্যেক বছর পাঁচ কোটি টাকা করে বাফুফেকে দেয়ার কথা।

বাফুফে সূত্রে জানা গেছে, বাফুফেকে দেয়া চ্যানেল নাইনের দুই কোটি টাকার ব্যাংক চেক একাধিকবার ডিজওনার হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায় এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলতে রাজি নন জানিয়ে বলেন, তিনি এসবের কিছুই জানেন না।

চলতি বছরের ৮ জানুয়ারি থেকে আট দল নিয়ে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। ২২ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে বাহারাইন অনূর্ধ্ব ২৩ দলকে ৩-০ গোলে হারায় নেপাল।  নেপালের নবযুগ শ্রেষ্ঠা সর্বোচ্চ গোলদাতা (৪টি) এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT