চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পা মজুমদারের সুর-সংগীতে সাদিয়া তানি

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৬:১৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
বাপ্পা মজুমদার ও সাদিয়া তানি

বাপ্পা মজুমদার ও সাদিয়া তানি

বাপ্পা মজুমদারের সুর-সংগীতে গান গাইলেন এ প্রজন্মের গায়িকা সাদিয়া তানি। সম্প্রতি বাপ্পার নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘যতদূর চোখ যায়’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন ইব্রাহীম ফাতেমী। খুব শিগগিরই ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। এতে মডেল হিসেবেও থাকবেন তানি।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘সাদিয়া তানির কণ্ঠটি ভারী মিষ্টি। এ গানটিও সে দারুণ গেয়েছে। মেলোডি ধাঁচের ওপর গানটি তৈরি করেছি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’

সাদিয়া তানি বলেন, ‘বাপ্পা মজুমদার আমার প্রিয় শিল্পীদের একজন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল তার সুরে গান করার। এবার সে স্বপ্ন পূরণ হওয়ায় খুব ভালো লাগছে। আশাকরি গানটি শ্রোতাদের পছন্দ হবে।’

নরসিংদীর মেয়ে সাদিয়া তানি লন্ডন প্রবাসী। পড়াশোনা করতে গিয়ে শেষতক সেখানেই স্থায়ী হয়ে যান। তবে গানের টানে বারবার দেশে ফিরে আসেন। ২০১৪ সালে শাহ আব্দুল করিমের গান নিয়ে তিনি প্রকাশ করেন নিজের প্রথম একক ‘তোমারও পিরিতি’। সংগীতায়োজনে ছিলেন ইবরার টিপু। অ্যালবামটি প্রকাশ করে ঢাকা এফএম। এরমধ্যে টাইটেল গানটির ভিডিও প্রকাশ করেন শিল্পী। গানটি বেশ প্রশংসিত হয়।

বর্তমানে জাহিদ বাশার পংকজের সংগীতে সৈয়দ দুলালের কথায় একটি লোক গানের অ্যালবাম করছেন তানি। ‘চিরকুট’ ব্যান্ডের ইমন চৌধুরীর  সুর-সংগীতেও দুটি গান করছেন। গান দুটির গীতিকার রবিউল ইসলাম জীবন। চলতি বছরই সাদিয়া তানির নতুন গানগুলো প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পা মজুমদার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT