চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে বিজিবি-মাদক চোরাকারবারি গোলাগুলি, নিহত ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:৫৯ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে।

এসময় বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত পথে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় বিজিবির দু’টি দল অভিযান চালায়।

এসময় বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ৩৬ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় মাদক চোরাকারবারি দলের সাথে বিজিবি গোলাগুলি হয়। গোলাগুলিতে ১ জন মাদক চোরাকারবারির মৃত্যু হয়। নিহতের নাম মোঃ আব্দুর রহিম (২৫)। সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত শরণার্থী। তার পিতার নাম ওবায়দুল হক।

এসময় ঘটনাস্থল থেকে ১টি দু’নলা বন্দুক, ৪ রাউন্ড গুলি এবং ৫০ হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বিজিবির অভিযানে মাদক চোরাকারবারির গুলিতে এক বিজিবি সদস্য আহত হয়। বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি মারা গেছে। অভিযানে একটি বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ট্যাগ: বিজিবিমাদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার অংকন গাইলেন রাধারমণের গান

পরবর্তী

মোস্তাফিজের কিপটেমি আর মিরাজের ঘূর্ণিজাদু

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের কিপটেমি আর মিরাজের ঘূর্ণিজাদু

নতুন বাংলা নাটকের দৃশ্য, দুই অভিনেতা হাসিমুখে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সন্ধ্যায় ‘গণ্ডি’, শনিবার ‘ঊনপঞ্চাশ বাতাস’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT