চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ডায়রিয়ায় ছয়জনের মৃত্যু

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৫:৪৩ অপরাহ্ণ ১৪, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের আলীকদমের যোগাযোগ বিচ্ছিন্ন দুইটি ম্রো আদিবাসী পাড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে আরও শতাধিক নারী, পুরুষ ও শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন আলীকদম সেনা জোন।

আলীকদম কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, উপজেলার ৪নং করুকপাতা ইউনিয়নের ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত ইয়ংচাপাড়া এবং মাংলুমপাড়াতে গত রোববার ও সোমবার দুই দিনে ডায়রিয়ায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরম ও বিশুদ্ধ খাবার পানির সংকটে ওই দুইটি পাড়াতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। খবর পেয়েই স্বাস্থ্য বিভাগের দুটি মেডিকেল টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকেও ওই দুই পাড়ায় হেলিকপ্টারে মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে আলীকদম সেনা জোন জানিয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, প্রচণ্ড গরম ও দূষিত পানি পানের কারণে দুর্গম পাড়াগুলোতে মৌসুমি ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোববার ও সোমবার মাংদম ম্রো (৬২), রামদন ম্রো (৫০), তুমলত ম্রো (৭০), কাইসার ম্রো (৫০), ঙানলি ম্রো (৪৫) ও রেংচং ম্রো (৫৫) নামে ছয়জনের মৃত্যুর খবর জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আক্রান্তডায়রিয়াবান্দরবানমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT