চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে জাঁকজমক আয়োজনে প্রবারণা পূর্ণিমা শুরু

হাসান ইসমাইল হাসান ইসমাইল
১:৫৬ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
বান্দরবান
A A

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা।

প্রবারণা পুর্নিমা উৎসব উদযাপন উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় বান্দরবানের রাজার মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ফানুস উড়ানো, রথ টানা ও সাংস্কৃতিক পরিবেশনা।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোমবাতি জ্বালিয়ে, রথ টেনে প্রবারণা পুর্ণিমা উৎসব উদযাপনের শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

পরে আগুন জ্বালিয়ে নানা রঙের ফানুশ ওড়ানো হয়। এসময় ফানুশের আলোয় ঝলমলে হয়ে ওঠে পাহাড়ের আকাশ।

পরে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোরম সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের মনোরম সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। এসময় মারমা শিল্পীরা বাংলা, হিন্দি ও মারমা ভাষায় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ক্ষুদ্র নৃ গোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিংসহ বিভিন্ন সরকারি বেসরকারি উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার মধ্যরাতে সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের এই প্রবারণা উৎসবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবারণা পূর্ণিমাবান্দরবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অশ্লীলতার দায়ে বন্ধ হতে পারে ‘বিগ বস’

পরবর্তী

আমি এবং রণবীর দুজনই শিশুদের পছন্দ করি: দীপিকা পাডুকোন

পরবর্তী

আমি এবং রণবীর দুজনই শিশুদের পছন্দ করি: দীপিকা পাডুকোন

ফিরেই ইমরুলের ডাবল সেঞ্চুরি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT