চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বানানের ভুলে হারায় প্রেম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
লাইফস্টাইল
A A

প্রেম তো কোনো বাধা মানে না, এমনটাই শোনা যায়। কিন্তু আপনি যদি বানান কিংবা ব্যাকরণে অদক্ষ হয়ে থাকেন, তাহলে কিন্তু জীবন একাই কাটিয়ে দেয়ার সম্ভাবনা আছে! কারণ, গবেষণায় জানা গেছে যে সঙ্গী খোঁজার ক্ষেত্রে বানান বা ব্যাকরণের ভুল দেখলে আকর্ষণ হারিয়ে ফেলে মানুষ।

অনলাইন ডেটিং সাইট ইহারমোনির একটি জরিপে দেখা গেছে অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পেছনে অনেক সময়েই ব্যাকরণ দায়ী থাকে। তাদের জরিপে দেখা গেছে, অনলাইন ডেটিং প্রোফাইলে কোনো বানান কিংবা ব্যাকরণে ভুল থাকলে সেই প্রোফাইলটি ১৪% কম সাড়া পায়।

নারীরা তাদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বানান এবং ব্যাকরণের বিষয়টি বেশি খেয়াল করেন। জরিপে ৮৮% নারী জানিয়েছেন যে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বানান এবং ব্যাকরণ ঠিক থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ৭৫ শতাংশ পুরুষ জানিয়েছেন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তারা বানান এবং ব্যাকরণের শুদ্ধতা খেয়াল করেন।

আপনার হয়তো ফিচারটি পড়ে মনে হতে পারে যে প্রেমের ক্ষেত্রে বানানের বা ব্যাকরণের ভুল তেমন কোনো বড় বিষয় নয়। কিন্তু জরিপে দেখা গেছে ২৩% মানুষ জানিয়েছেন সঙ্গী যদি ব্যাকরণ এবং বানানে অপটু হয়, তাহলে তারা ব্রেকআপ করে ফেলবেন।

অনলাইনে বানান এবং ব্যাকরণ চেক করার টুল ‘গ্রামারলি’র সিইও ব্র্যাড হুভার বলেন, লেখার মান মানুষের মনে ভালো ধারণা তৈরি করে, সেটা রিজুমি হোক অথবা ডেটিং প্রোফাইল।’

বানান এবং ব্যাকরণের ভুলে অনেক সময় বাক্যের অর্থই পাল্টে যায়। সোশ্যাল মিডিয়াতেও অনেকের ‘বাংলিশ’ লেখা বুঝতে বেগ পেতে হয়। ভুল বানানে কাউকে ‘নক’ করলে সাড়া পাওয়ার বদলে উল্টো হাসির পাত্র হতে হয়। তাই কারো মনোযোগ পেতে এবং তার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে সঠিক বানান এবং ব্যাকরণে যোগাযোগ করা জরুরী।

Reneta

বানান এবং ব্যাকরণ পারেন না, তাই দুশ্চিন্তায় পড়ে গেছেন? চিন্তার কিছু নেই। কিছু মানুষের কাছে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বানান এবং ব্যাকরণের শুদ্ধতা কোনো বড় বিষয় নয়। জরিপে দেখা গেছে ৪৫ বছরের বেশি বয়সীদের প্রায় ৪৩% মানুষ জানিয়েছেন, সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তারা বানান এবং ব্যাকরণ নিয়ে চিন্তা করেন না। টা-ইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রেমবানানব্যাকরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT