চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাধা-বিপত্তি কাটিয়েই আসছে ‘লিডার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘লিডার আসবে, আর বাধা-বিপত্তি থাকবে না তা কি হয়!’-মুক্তির প্রতীক্ষায় থাকা নিজের প্রথম ফিচার ফিল্ম ‘লিডার’ নিয়ে এমন মন্তব্যই করলেন নির্মাতা দিলশাদুল হক শিমুল।

২০১৬ সালে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত পর্দায় আসেনি ‘লিডার’। তবে নতুন করে নির্মাতা ঘোষণা দিয়েছিলেন যে, ১৬ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মহাসমারোহে মুক্তি দিবেন ছবিটি। কিন্তু অনিবার্য কারণে সেটাও সম্ভব হয়নি। তবে আসছে ২৩ নভেম্বর ছবিটি অবশ্যই বড় পর্দায় মুক্তি পাচ্ছে, এমনটাই জোর দিয়ে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা।

গেল সপ্তাহে ‘লিডার’ মুক্তির ঘোষণা দেয়ার পর ছবিটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেন অভিনেতা ওমর সানী। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘লিডার’-একটি দায়সারা ছবি। এটির ষাট শতাংশ কাজ এখনো বাকি এবং ছবিটির চরিত্রাভিনেতাদের দিয়ে ডাবিংও করা হয়নি।

ছবিটির বিরুদ্ধে এমনসব সিরিয়াস প্রশ্ন উঠায় বিচলিত নন নির্মাতা শিমুল। ওমর সানীর এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘লিডার’ নিয়ে গত তিন বছর ধরেই আমাকে ভুগতে হচ্ছে। একজন স্বাধীন নির্মাতাকে কীভাবে হেনস্তা হতে হয় লিডার নির্মাণ করে আমি সেটা হারে হারে টের পেয়েছি। তবে ছবিটির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা ২৩ নভেম্বর দর্শক পর্দায় দেখেই বিচার করবেন। সিনেমার শুটিং বাকি কিনা, কিংবা ডাবিং বাকি ছিলো কিনা সেটা দর্শকই দেখেই রায় দিক। এ বিষয়ে আমার বলার কিছু নেই।

এদিকে ২৩ নভেম্বর থেকে ‘হাসিনা: ডটারস টেল’ ছবিটি দেশব্যাপী বেশ কিছু প্রেক্ষাগৃহে ছড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছেন পরিবেশকরা, এরমধ্যে ‘দেবী’ ‘মিস্টার বাংলাদেশ’ ছবি দুটিও দেশের বেশকিছু হল দখল করে আছে। তারমধ্যে ‘লিডার’-এর জন্য কতোটি বরাদ্দ পেতে পারেন?

এমন প্রশ্নে নির্মাতা জানান, আমার ছবির পরিবেশ আমি নিজেই। চেষ্টা করছি বেশকিছু হলে মুক্তি দিতে। সম্ভব না হলে কম সংখ্যক হলে মুক্তি দিবো। তবে ২৩ তারিখ ছবিটি মুক্তি পাচ্ছে এটাই শেষ কথা।

Reneta

নির্মাতার মতে ‘লিডার’-এ কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ছবির গল্প। নেত্রী হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও আছেন চিত্রনায়ক ফেরদৌস, ওমর সানী, শহীদুল আলম সাচ্চুসহ বেশ কয়েকজন গুণী অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানীফেরদৌসমৌসুমীলিড বিনোদনলিডার
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT