চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য নয়; বিপিএল নিয়ে দীর্ঘমেয়াদি চিন্তা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৪:৪৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

বাণিজ্য নয় বরং দীর্ঘমেয়াদের একটি জনপ্রিয় টি-টুয়েন্টি ক্রিকেট লিগ হিসেবে বিপিএল চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি। তবে আগের দলগুলোর বেশিরভাগই থাকছে না নতুন বিপিএলে। লিগ চালাতে আগের চেয়ে খরচও অর্ধেকে নেমে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। যেকোনো মূল্যে আগামী নভেম্বরে নতুন-আঙ্গিকে বিপিএল শুরু করার সব প্রস্তুতিই প্রায় শেষ।

২০১২ তে প্রথম, আর ১৩ তে দ্বিতীয় আসর বসেছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের। এরপর থেকে ঘরোয়া এই টি-টুয়েন্টির এই লিগ বন্ধ।

আয়োজকরা আগের দুটো আসরকে সবসময়ই ‘সফল’ বলতে চান। কিন্তু ক্রিকেটারদের পেমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অনিয়ম-দুর্নীতি আর সবশেষে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনার নেতিবাচক প্রভাব পড়ে বিপিএলের গায়ে।

এই সব ‘কালিমা’ পরিস্কার করে আবারও বিপিএল শুরু করার সিদ্ধান্তে বিসিবি। আগের দুই আসরের তিক্ততা থেকে শিক্ষা নিয়ে- এবার শুধুই বাণিজ্যিক নয় বরং ‘ক্রিকেট-বান্ধব’ টি-টুয়েন্টির আসর জমানোর পরিকল্পনা তাদের।

বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানান, প্রথম দুইটা বিপিএলে আমরা চিন্তা করেছিলাম এটা হবে পুরোপুরি বাণিজ্যিক। সে এমন একটা অবাস্তব কাঠামো ছিলো যে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এবং আমাদের মার্কেটের সাথে সেটা কোনো ভাবেই ঠিক ছিলো না। শুধু বাণিজ্যটা প্রধান তাই না। এই চিন্তার মধ্যে যারা আসবে-আসলে তারা ক্রিকেটকে ভালোবাসে। ক্রিকেটকে এগিয়ে নিতে চায়, আমরা তাদেরকেই পাশে চাই।

নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিজ্ঞাপন দেয়া শেষ, চলতি মাসের ১৭ তারিখের মধ্যে নিশ্চিত হতে পারে তাদের সংখ্যা। তাদের জন্যও আছে সুখবর- কমে আসছে লিগ চালানোর যাবতীয় খরচ।

খরচ কমার কথা জানিয়ে তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজির খরচ আমরা কমিয়ে এনেছি। একটা দলের কোনো ভাবেই ৭-৮ কোটি টাকার বেশি খরচ হবে না। আগে যেটা ১৫-২২ কোটি টাকা খরচ হতো। আমরা এমন একটি কাঠামোর মধ্যে আনতে চেয়েছি যেটা টুর্ণামেন্টটাকে স্থায়িত্ব দেবে।

আগের দুই আসরের বিতর্কিত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভারতের ‘গেইম-অন’ থাকছে না। টেলিভিশন রাইটস নিয়েও কোন ঝামেলা নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, নিলামে কি হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিরা নিলাম করে মূল্যটা বাড়িয়ে দিচ্ছে কিন্তু তারা মূল্যটা পরিশোধ করছে না।

ভারত ছাড়া বাকী সব দেশের ক্রিকেটাররাই খেলবে বিপিএলে, সব বাধা-আপত্তি দূরে ঠেলে আসবে পাকিস্তানী ক্রিকেটাররাও।

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উজির-এ-খারেজিইয়া হবার সুবিধা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

সৌদি আরব ও আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪২

পরবর্তী

সৌদি আরব ও আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪২

প্রতিবন্ধী ডাটাবেইজ তৈরির কাজ শেষ হয়েছে

সর্বশেষ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (সংগৃহীত)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT