চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য জটিলতা দূর করতে একমত ভারত-বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দু’দেশের মধ্যে ঘনিষ্ট বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার মাধ্যমে বাণিজ্য বাধাগুলো দূর করলে উভয় দেশের বাণিজ্য বাড়ানো সম্ভব।

সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্মামীর সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, উবয় দেশের ননটেরিফ ব্যারিয়ারগুলার (অশুল্ক বাধাগুলো) বিষয়ে আলোচনা করা যায়। এসব বাধা দূর করে সীমান্তে কাষ্টমস ব্যবস্থাপনার উন্নতি করে বাণিজ্য আরো বাড়ানো সম্ভব।

এজন্য উভয় দেশকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দু’দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য জটিলতা দুর করার জন্য পদক্ষেপ নিতে হবে। আন্তরিকতার সাথে কাজ করলে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্মামী’র প্রশংসা করে বলেন, আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যাগুলো আগেই সমাধান করা যেতো। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা সম্ভব হয়নি, নতুন করে আলোচনা শুরুর সুযোগ এসেছে। এখন সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।

চলমান এসব বাণিজ্য বাধা দূরীকরণে একমত পোষণ করেছেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্মামী।

Reneta

তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য বাড়ানোর আরও সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে কিছু জটিলতা আছে। আলোচনার মাধ্যমে এসব সমস্যার নিরসন করা যাবে।

তিনি বলেন, রামগড় সীমান্তে ব্রিজ নির্মাণের ফলে উভয় দেশের আমদানি ও রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কাষ্টমস হাউজ ও ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে কার্যক্রম চালু করা সম্ভব। এতে ত্রিপুরাসহ এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। সীমান্তে কাষ্টমস এর আনুষ্ঠানিকতা সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১০৯ কোটি ৬৩ লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে রপ্তানি করেছে ৫৭৭ কোটি ৪০ লাখ ডলার মূল্যের পণ্য। তবে চলমান বাণিজ্য জটিলতা দূর হলে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি আরও বাড়বে বলে মনে করেন বিক্রম দোরাইস্মামী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্যবাণিজ্যমন্ত্রী টিপু মুনশিরপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT