চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট স্বচ্ছতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাজেট স্বচ্ছতা বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের পাশাপশি প্রতিবেশী দেশ ভারতের চেয়েও এগিয়ে। বাংলাদেশের তুলনায় একধাপ পিছিয়ে রয়েছে ভারত।

বিশ্বে অন্যান্য দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান মধ্যবর্তী পর্যায়ে। প্রতিবেদনটিতে ২০১৩-১৪ সালের অর্থবছর বিবেচনায় নেওয়া হয়েছে।

সমীক্ষা প্রতিবেদনটিতে যেখানে বাংলাদেশের প্রাপ্ত স্কোর ১০০ এর মধ্যে ৫৬ সেখানে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে ভারতের প্রাপ্ত স্কোর ৪৬। ভারতের এই স্কোর সমীক্ষায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর গড় স্কোর ৪৫ এর চেয়ে এক পয়েন্ট বেশি।

এছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের স্কোর ১০০ এর ভেতর ৪৩, আফগানিস্তানের ৪২, শ্রীলংকার ৩৯ এবং নেপালের স্কোর ২৪।

আন্তর্জাতিক বাজেট অংশিদারীত্বের উদ্যোগে ‘ওপেন বাজেট সার্ভে ২০১৫’ নামক প্রতিবেদনটিতে দেশগুলোর বাজেটের স্বচ্ছতা যাচাইয়ে তিনটি প্রধান বিষয়কে প্রধান করে অন্যান্য কয়েকটি বিষয়কে মূল্যায়ন করা হয়েছে। এরমধ্যে রয়েছে জনগণের অংশগ্রহণ, আইন বিভাগের তত্ত্বাবধায়ন এবং নিরীক্ষণ ব্যবস্থাপনা।

জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দুর্বল বর্ণনা করা হয়েছে। বাজেট প্রণয়নের প্রক্রিয়ায় জনগণের অংশগহণের ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৩। আইন বিভাগের তত্ত্বাবধায়নে স্কোর ১০০ এর মধ্যে ৪৯। যাকে সীমিত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং নিরীক্ষণ ব্যবস্থাপনায় যথেষ্ট ভালো করা বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ৭৫।

Reneta

নিরীক্ষণের ব্যবস্থাপনা বিষয়টিতে ভারতের ফলাফল প্রশংসনীয়, ১০০ এর মধ্যে তার স্কোর ৭৫। কিন্তু অন্য দুই বিষয়ে ভারতের অবস্থান দুর্বল। বিশেষত জনগণের অংশগ্রণের ক্ষেত্রে ১০০ এর মধ্যে ভারতের স্কোর মাত্র ১৯।

এক্ষেত্রে ৮৮ স্কোর করে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। সুইডেন, সাউথ আফ্রিকা, নরওয়ে এবং যুক্তরাষ্ট্র এই চারটি দেশের স্কোরই ৮০ এর মধ্যে রয়েছে। ব্রিকস জাতি গুলোর মধ্যে ব্রাজিল ৭৭, রাশিয়া ৭৩ এবং চীনের স্কোর সর্বনিম্ন ১৪।

চীনের এই স্কোর বাজেট প্রক্রিয়ায় সবচেয়ে কম স্বচ্ছতা অবলম্বন করে।

২০১২ সালে করা একই সমীক্ষায় ভারতের করা স্কোর ৬২ এর তুলনায় এবার উল্লেখযোগ্য হারে কমেছে। এই নিম্নমুখি প্রবণতার জন্য কিছু সাময়িক কারণ যেমন অর্ধ-বছরের রিভিও এবং বছর শেষের প্রতিবেদন ঠিক সময়ে উপস্থাপন না করা অনেকাংশে দায়ী।

এই সমীক্ষার কাজটি বিশ্ব জুড়ে কাজ করা ১০২টি রিসার্চ এবং সিভিল সোসাইটি সংস্থার দ্বারা সম্পাদিত হয়েছে। ভারতের জন্য এই গবেষণার কাজটি করেছে ভারতের বাজেট তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়ে সহায়তা করা বেসরকারি সংস্থা সেন্টার ফর বাজেট এন্ড গভার্নেন্স একাউন্টিবিলিটি (সিবিজিএ)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT