জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশও এর বাইরে নয়। এই প্রেক্ষিতে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তা স্বাভাবিকভাবেই পূর্ণ করা সম্ভব নাও হতে পারে। তবুও সরকারের পক্ষ থেকে জনকল্যাণমুখী বাজেট দিতে চেষ্টা করা হয়েছে।






