চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
- লিড নিউজ, অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আমন্ত্রণে বাজেট পরবর্তী নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নৈশভোজের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী রাত ৮টা ৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছে অতিথিদের বিভিন্ন টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ড. মশিউর রহমান।

এছাড়া নৈশভোজে অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারপতি, পুলিশের আইজি, সাহসিকতার জন্য পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

জাতীয় সংসদে আজ ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘সমৃদ্ধির পথে বাংলাদেশ : সময় আমাদের, সময় বাংলাদেশের’ শীর্ষক ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৪২ হাজার ৪৭৮.২৭ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়ে এ্যাপ্রোপ্রিয়েশন্স বিল ২০১৯ উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

Reneta

তিনি গত ১৩ জুন যোগাযোগ, অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়ন এবং ৮.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করে দেশের এ পর্যন্ত সবচেয়ে বড় বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট পরবর্তী নৈশভোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT