চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট অধিবেশন ১৩ জুলাই পর্যন্ত চলবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
অর্থনীতি
A A

জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ১৩ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

বার্তা সংস্থা বাসসে প্রকাশিত খবর থেকে জানা যায়, সভায় এই অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মূলতবি রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন।

এছাড়া সভায় বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। ১ জুন দুপুর দেড়টায় অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।

কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুসেইন মুহাম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোঃ ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ. স. ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন।

Reneta

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT