চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটের অাকার বৃদ্ধি ইতিবাচক, বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৬:৫০ অপরাহ্ন ২০, জুন ২০১৭
অর্থনীতি
A A

দেশের অর্থনীতির আকার, জিডিপি প্রবৃদ্ধি ও সক্ষমতা বাড়ার কারণে বাজেটের আকার বেড়েছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। তবে এই বড় বাজেট বাস্তবায়ন করাই হচ্ছে মূল চ্যালেঞ্জ।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেসরকারি গণমাধ্যম সংস্থা ‘সমষ্টি’ আয়োজিত ‘বাজেট ২০১৭-১৮: আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

সেমিনারে বক্তব্য রাখেন, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, বেসরকারি টেলিভিশন একাত্তরের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক এ জে মো. শফিউল আলম ভূঁইয়া, বাংলাদেশ পোস্টের ডিপুটি নিউজ এডিটর গোলাম শাহানী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি ইন্ডিপেন্ডেনেটর বার্তা সম্পাদক মীর মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান।

প্যানেল আলোচনায় তৌফিকুল ইসলাম খান বলেন, প্রবৃদ্ধিতে ধারাবাহিকতা দেখা যাচ্ছে। আগের চেয়ে বড় হয়েছে অর্থনীতির আকার। প্রবৃদ্ধি ও সক্ষমতা বেড়েছে। ফলে বাজেটও দিন দিন বড় হচ্ছে। এটা অবশ্যই ভাল দিক। তবে এই বড় বাজেট বাস্তবায়ন করাই হচ্ছে সরকারের মূল চ্যালেঞ্জ।

বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্ধ বাড়ানোকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা আরো নিশ্চিত করা দরকার। দেশে কর্মসংস্থান বাড়ছে না। গত কয়েক বছরে বেকারত্বের সংখ্যা ৯ লাখে পৌঁছেছে। এর কারণ হচ্ছে শিক্ষার সাথে বাস্তবতার মিল নাই। এছাড়া কারিগরি শিক্ষাকে উপেক্ষা করা হচ্ছে। সেজন্য তৈরি পোশাকসহ কয়েকটি খাতে বিদেশিদের ওপর নির্ভর করতে হয়। তবে গত বছর বাজেটে দক্ষতা উন্নয়নে নজর দেয়া হলেও এবার তা উপেক্ষিত হয়েছে বলে জানান তিনি।

Reneta

ব্যাংকিং খাতে দূর্নীতি বেড়ে গেছে মন্তব্য করে সিপিডির এই গবেষক বলেন, ব্যাংকিংখাত ভয়াবহ সমস্যার সম্মুখিন। এ খাতে দুর্নীতি কমাতে হলে স্বচ্ছভাবে ব্যাংকিং কমিশন গঠন ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে।

আবগারি শুল্ক আরোপ করা হলে ব্যাংকে আমানতের পরিমাণ কমে যাবে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংকে আমানতের সুদ হার কমে যাচ্ছে। ফলে মানুষ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে। এটা অবশ্যই খুব বেশি ভাল লক্ষণ নয়।

ভ্যাটের আওতামুক্ত পণ্যের তালিকা লম্বা হলেও এতে অপ্রযোজনীয় পণ্যই বেশি রাখা হয়েছে জানিয়ে তৌফিকুল ইসলাম তিনি বলেন, দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ। কিন্তু এবার বাজেটে যেসব পণ্যে ভ্যাট আরোপ করা হয়েছে তাতে এই দুই শেনিরে মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেসব খাত থেকে সহজে ভ্যাট আদায় করা যায় সেসব খাতেই ভ্যাট আরোপ করা হচ্ছে।

ভ্যাট প্রসঙ্গে তিনি বলেন, ভ্যাট আইন আরো আধুনিক করা দরকার। একবারে না করে ধাপে ধাপে এই আইন বাস্তবায়ন করলে সফলতা পাওয়া যাবে।

বাজেট আলোচনায় জনগণের অংশগ্রহণ বাড়ানো দরকার উল্লেখ করে সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বাজেট নিয়ে মানুষ আলোচনা-সমালোচনা করছে। এটা দোষের নয়। বরং ভাল দিক। কারণ এই সমালোচনা সংশ্লিষ্টদের ভাবনার বিষয়বস্তু তৈরি করে দেয়।

ভ্যাট নিয়ে তিনি বলেন, ৩২ হাজার প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। কিন্তু মাত্র ৮ হাজার প্রতিষ্ঠান ভ্যাট দেয়। বাকি প্রতিষ্ঠানগুলো থেকে ভ্যাট আদায় নিশ্চিত করতে হবে। এছাড়া বিশাল রাজস্ব লক্ষমাত্রা নিশ্চিত করতে হলে করদাতার সংখ্যাও বাড়ানো জরুরী।

মেগা প্রকল্প প্রসঙ্গে ঈশতিয়াক বলেন, এসব প্রকল্প গ্রহণ করা অবশ্যই উন্নয়নের লক্ষণ।কিন্তু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। ফলে প্রকল্প ব্যয় বাড়লেও যথা সময়ে সঠিক মানের কাজ হয় না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটজিডিপিভ্যাটসমষ্টিসিপিডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT